Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

লক্ষ্মীর ভাণ্ডারে হাত লাগালে অন্য খেলার হুঁশিয়ারি মমতার

এই প্রসঙ্গে টেনে এনেছেন সন্দেশখালির প্রসঙ্গও। মমতার কথায়, "সন্দেশখালিতে চক্রান্ত করে মা, বোনেদের অসম্মান করল। টাকার বিনিময়ে দেশের কাছে বাংলাকে অসম্মান করল।"

লক্ষ্মীর ভাণ্ডারে হাত লাগালে অন্য খেলার হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 15 May 2024 15:32

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলে বিভিন্ন সভা থেকে প্রচার করছে, আগেই  অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ বিষয়ে গেরুযা শিবিরকে কড়া হুঁশিয়ারিও দিলেন মমতা। 

মঙ্গলবার হুগলির চুঁচুড়ায় দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "কোনও বিজেপি নেতার ঠাকুর্দার ক্ষমতা নেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে। জানে না বাংলা অন্য রকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না।"

অর্থাৎ বাংলার নারী শক্তি তৃণমূলের সঙ্গেই রয়েছেন বলেও বার্তা দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী।

এই প্রসঙ্গে টেনে এনেছেন সন্দেশখালির প্রসঙ্গও। মমতার কথায়, "সন্দেশখালিতে চক্রান্ত করে মা, বোনেদের অসম্মান করল। টাকার বিনিময়ে দেশের কাছে বাংলাকে অসম্মান করল।"

একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল জানিয়েছিল, ক্ষমতায় এলে বাংলার মা, বোনেদের জন্য মাসে ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে। বর্তমানে টাকার অঙ্ক বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ টাকা করেছে রাজ্য। পর্যবেক্ষকদের মতে, বাংলায় তৃণমূলের অন্যতম ভোট ব্যাঙ্ক মহিলা শক্তি। মুখ্যমন্ত্রীর কথাতেও তা বারে বারে ফুটে উঠেছে।

মোদীকে নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১৫ লাখ দেবে বলেছিল। পেয়েছেন? বছরে ২ কোটি চাকরি দেবে বলেছিল , ৫ বছরে ১০ কোটি হয়েছে? হয়নি। কারণ, মোদীর গ্যারান্টি মানে ভাঁওতা।" 

গত শনিবার ভাটপাড়ার জগদ্দলে রবীন্দ্রনাথের উল্টো ছবি ধরেছিলেন মোদী। সেই প্রসঙ্গও এদিন ফের টেনে মমতার শ্লেষ, "রবীন্দ্রনাথের ছবিও চেনেন না। উল্টো করে ছবি নিয়ে বলছে, আমি বাংলার নেতা! এরকম নেতাকে বাংলা গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি রয়েছে।"

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে বিঁধেছেন কমিশনকেও। তৃণমূল নেত্রীর কথায়, "মোদীবাবু কোড অফ কনড্যাক্ট ভাঙছেন। আর ইলেকশন কমিশন কলের পুতুল হয়ে বসে আছে। মোদী ঘোরাচ্ছে আর ঘুরছে। বাংলার সঙ্গে অন্যায় করার জন্য তাই তো একজন ইলেকশন কমিশনার পদত্যাগও করেছেন।"


```