Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সমীর ওয়াংখেড়ে বেআইনি ভাবে বহু ফোন ট্যাপ করেন, এবার দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় আরিয়ান খান ধরা পড়ার পরে কেটে গেছে তিন সপ্তাহেরও বেশি সময়। এখনও জামিন পাননি শাহরুখ খানের পুত্র। বরং যত দিন যাচ্ছে ততই গন্ডগোল পাকাচ্ছে গোটা ঘটনায়। সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এনসিবির তদন্তকারী অফিসার সমীর ও

সমীর ওয়াংখেড়ে বেআইনি ভাবে বহু ফোন ট্যাপ করেন, এবার দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

শেষ আপডেট: 26 October 2021 08:41

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় আরিয়ান খান ধরা পড়ার পরে কেটে গেছে তিন সপ্তাহেরও বেশি সময়। এখনও জামিন পাননি শাহরুখ খানের পুত্র। বরং যত দিন যাচ্ছে ততই গন্ডগোল পাকাচ্ছে গোটা ঘটনায়। সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এনসিবির তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের। ঘুষ নেওয়া থেকে শুরু করে একাধিক পাল্টা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার মহারাষ্ট্রের মন্ত্রী (Maharashtra minister) নবাব মালিক দাবি করলেন, সমীর ওয়াংখেড়ে আইন-বহির্ভূত ভাবে বলিউড তারকাদের ফোন ট্যাপ করেন। এত বছর সৎ অফিসার বলেই পরিচিত ছিলেন সমীর ওয়াংখেড়ে। এনসিবি-র জোনাল হেড তিনি। শুধু সৎ নয়, রীতিমতো দুঁদে অফিসার সমীরের ঝুলিতে রয়েছে বহু কেসের সাফল্য। এ-হেন সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেই উঠেছে একের পর এক অভিযোগ। এমনকি আদালতের দ্বারস্থ হতেও বাধ্য হয়েছেন সমীর, দাবি করেছেন, তাঁকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে, গ্রেফতারও করা হতে পারে। এনসিবি-র দাবি, প্রভাবশালী শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আবার এনসিবি-র বিরুদ্ধে পাল্টা অভিযোগ, কেন্দ্রের প্ররোচনায় বহু জরুরি বিষয় থেকে মানুষের নজর সরিয়ে রাখতেই এনসিবি আরিয়ানকে আটকে রেখেছে। নবান্নর কাছেই কলকাতা হাইকোর্টের আইনজীবীকে কোপাল দুষ্কৃতীরা
নবাব মালিকের অভিযোগ, সমীর ওয়াংখেড়ে নিয়মিত বলিউড সেলিব্রিটিদের ফোন ট্যাপ করেন এবং এমনকি তাঁর নিজের মেয়েরও কলের বিবরণ চেয়েছিলেন। একটি সাংবাদিক বৈঠকে নবাব মালিক বলেন, "সমীর ওয়াংখেড়ে আমার মেয়ে নীলোফারের কল ডিটেলস রেকর্ড চেয়েছিলেন। তবে, মুম্বই পুলিশ ওঁকে তা দেয়নি। আমার ফোনও ট্যাপ করা হয়েছে। ওয়াংখেড়ে বলিউড সেলিব্রিটি-সহ উচ্চপদস্থ বহু ব্যক্তির ফোন ট্যাপ করছেন।"
মন্ত্রী আরও দাবি করেছেন, তিনি এক নামহীন এনসিবি আধিকারিকের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে ৩৬টি ভুয়ো মামলার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে কিছু কেস বলিউডের সেলিব্রিটিদের সঙ্গেও সম্পর্কিত। তিনি বলেন, "আমি চিঠিটি মুখ্যমন্ত্রী, ডিজি এবং অন্যদের কাছে পাঠিয়েছি। মামলাগুলোর তদন্ত হওয়া উচিত। সমীর ওয়াংখেড়ে তাঁর পদ ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```