Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মৌলবির বিকৃত যৌন লালসার শিকার, মাদ্রাসা থেকে উদ্ধার ৩৬ নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই মহারাষ্ট্রের পার্বণীতে এক মাদ্রাসায় আসিফ নুরি নামের এক 'গডম্যানের' বিকৃত যৌনরুচির শিকার হয়েছিলেন অসংখ্য পুরুষ ভক্ত। ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠল মাদ্রাসায়। এ বার মৌলবির বিকৃত লালসার শিকার ৩৬ নাবালিকা। পুলিশি ত

মৌলবির বিকৃত যৌন লালসার শিকার, মাদ্রাসা থেকে উদ্ধার ৩৬ নাবালিকা

শেষ আপডেট: 28 July 2018 06:35

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই মহারাষ্ট্রের পার্বণীতে এক মাদ্রাসায় আসিফ নুরি নামের এক 'গডম্যানের' বিকৃত যৌনরুচির শিকার হয়েছিলেন অসংখ্য পুরুষ ভক্ত। ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠল মাদ্রাসায়। এ বার মৌলবির বিকৃত লালসার শিকার ৩৬ নাবালিকা। পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকা পড়ুয়াদের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মৌলবিকে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মাদ্রাসা পড়ুয়াদের নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরের কাটরাজ এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই মাদ্রাসায় ৫ থেকে ১৪ বছরের পড়ুয়াদের পড়ানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল মাদ্রাসার শিক্ষক মৌলানা সাবের ফারুকি। একাধিক নাবালিকা পড়ুয়াকে নাকি ধর্ষণও করেছে সে। https://twitter.com/ANI/status/1022881106020814848 বিষয়টি প্রথম সামনে আসে জানুয়ারি মাসে। এক পড়ুয়ার অভিভাবক অভিযোগ জানান, মাদ্রাসায় ধর্ষণ করা হয়েছে তাঁর নাবালিকা কন্যাকে। ওই মাসেই পুলিশের দ্বারস্থ হন আরও এক অভিভাবক। তারপরই খোঁজখবর শুরু করে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মৌলানাকে। পাশাপাশি উদ্ধার করা হয় ৩৬ জন নাবালিকা পড়ুয়াকে।

আরও পড়ুন ঘুমের ওষুধ খাইয়ে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গম, গ্রেফতার ‘গডম্যান’

মহারাষ্ট্রের মাদ্রাসাগুলিতে এমন ঘটনা এই প্রথম নয়। এরা আগে নানদের এলাকার একটি মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। ২০১৭ সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশে লক্ষ্ণৌ শহরের এমনই এক ঘটনা ঘটে। একটি মাদ্রাসা থেকে উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। তাদের উপর যৌন নির্যাতন চালাত ওই মাদ্রাসার প্রধান। দিনের পর দিন নিগ্রহ সহ্য করতে হতো ওই পড়ুয়াদের। যৌন অত্যাচার তো চলতই, বেধড়ক মারধরও করা হতো। উল্লেখ্য, মহারাষ্ট্রে ধর্মের নামে উন্মাদনা ছড়ানোর অভিযোগ রয়েছে একাধিক মাদ্রাসার বিরুদ্ধে। এবার একের পর এক যৌন নির্যাতনের ঘটনায় মাদ্রাসাগুলিতে নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে ফের উঠে আসছে একাধিক প্রশ্ন।

```