Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

শাঁখে ফুঁ পড়ে গেছে, বিজেপি আর সতর্ক হওয়ার টাইম পাবে না, হলদিয়ায় দাঁড়িয়ে বললেন মদন

২৪ শে ফেলে দেব, ২৫ শে মেরে দেব, সেই সব আমরা বুঝে নেব খুব তাড়াতাড়ি। লড়াই শুরু হয়ে গেছে, শাঁখে ফুঁ পড়ে গেছে। আমাদের সুবিধা হল, আমরা সতর্ক হয়ে গেলাম।

শাঁখে ফুঁ পড়ে গেছে, বিজেপি আর সতর্ক হওয়ার টাইম পাবে না, হলদিয়ায় দাঁড়িয়ে বললেন মদন

শেষ আপডেট: 4 December 2023 17:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ''শাঁখে ফুঁ পড়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে।'' হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে লোকসভা ভোট নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

রবিবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে ক্ষুদিরাম মেলার। সেই মেলার উদ্বোধনেই গেছিলেন মদন মিত্র। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মদন বলেন, '' ঘটনাচক্রে আজ এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি। আমার পরিবার, আমার বিধায়ক এলাকায় মানুষ আশা করেছিল আজ আমি তাঁদের সঙ্গে থাকব। কিন্তু যে মুর্হূতে আমি শুনলাম জায়গাটা মেদিনীপুর। সেই মুহূর্তে আমার মনে হল সবার আগে মেদিনীপুর। বদলা হবে। বদলা খুব তাড়াতাড়ি হবে।''

তিনি আরও বলেন, ''যাঁরা আজকের রেজাল্ট দেখে নাচছেন, তাঁদের বলে যাই, বদলা হবে নন্দীগ্রামে। এবার আমি ব্যক্তিগতভাবে দলের কাছে বলেছি, যে সারা বাংলার জন্য আলাদা আন্দোলন দিন, শুধু মেদিনীপুরের জন্য টানা তিনমাসের আন্দোলনে দাঁড়ান। আমি দেখি এরপরে মেদিনীপুর কোথায় গিয়ে দাঁড়ায়।''

রবিবার চার রাজ্যে ভোটের ফলাফল বেরিয়েছে। তেলঙ্গনায় কংগ্রেস জয়ী হলেও রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। লোকসভা ভোটে এর কী প্রভাব পড়তে চলেছে সেবিষয়ে বলতে গিয়ে মদন বলেন, ''এই জয়ে আমাদের কিছু যায় আসে না। ২৪ শে ফেলে দেব, ২৫ শে মেরে দেব, সেই সব আমরা বুঝে নেব খুব তাড়াতাড়ি। লড়াই শুরু হয়ে গেছে, শাঁখে ফুঁ পড়ে গেছে। আমাদের সুবিধা হল, আমরা সতর্ক হয়ে গেলাম। তবে বিজেপি সতর্ক হওয়ার টাইম পাবে না।''


```