Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রাহুল, আদানি ইস্যুতে লোকসভা বসেই মুলতুবি হয়ে গেল সোমবারও, এককাট্টা বিরোধীরা

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপির। বিরোধীদের দাবি, আদানি ইস্যুতে (Adani issue) সংসদের যৌথ তদন্ত কমিটি গড়তে হবে সরকারকে। শাসক ও বিরোধী পক্ষের এই দুই দাবি নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে সোমবারও লে

রাহুল, আদানি ইস্যুতে লোকসভা বসেই মুলতুবি হয়ে গেল সোমবারও, এককাট্টা বিরোধীরা

শেষ আপডেট: 20 March 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপির। বিরোধীদের দাবি, আদানি ইস্যুতে (Adani issue) সংসদের যৌথ তদন্ত কমিটি গড়তে হবে সরকারকে। শাসক ও বিরোধী পক্ষের এই দুই দাবি নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে সোমবারও লোকসভার অধিবেশন বেলা দু’টো পর্যন্ত মুলতুবি (Lok Sabha has been adjourned) করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা।

বিরোধীদের অভিযোগ, সরকার জবাব এড়াতে চাইছে। তাই প্রতিদিন নিয়ম করে অধিবেশন মুলতুবি করে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী সোমবার সভায় ছিলেন না। তিনি আজ থেকে কর্নাটকে নির্বাচনী প্রচার শুরু করছেন। নিজের রাজ্য কর্নাটকে রাহুলের সফর সঙ্গী হতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাজসভায় তাঁর ঘরে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেই রওনা হয়ে যান।

লোকসভার অধিবেশন স্থগিত হতেই ১৮টি বিরোধী দল সংসদ চত্বরে জড়ো হয়ে দাবি করে, জেপিসি না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনও আপোস করা হবে না। লক্ষণীয় হল, সাংবাদিক সম্মেলনে ১৮ দলের নেতারাই পালা করে আদানি ইস্যুতে সরব হয়েছেন। জেপিসির দাবিতে বিরোধীরা যে এককাট্টা সেই বার্তা দিতেই এই কৌশল।

তবে তাৎপর্যপূর্ণ হল, লন্ডন সফরে দেশে গণতন্ত্র নিয়ে রাহুল গান্ধীর জেহাদ, বিজেপির ক্ষমা চাওয়ার দাবি নিয়ে কংগ্রেস বাদে বাকি সহযোগী দলগুলি মুখ খুলছে না। সংসদেও এই ব্যাপারে বিরোধীরা বিভাজিত। কয়েকটি দল রাহুল ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে সরব। কিন্তু বেশিরভাগেরাই নীরব।

বিজেপিও আজ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে রাহুলের ক্ষমা চাওয়ার দাবি থেকে তারা সরবে না। দু-পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় সংসদ অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মোদীর নিশানায় রাহুল! প্রধানমন্ত্রীর কথায়, ‘গণতন্ত্রকে কালিমালিপ্ত করছেন কিছু মানুষ’


```