Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

শহিদ দিবসের আগে শক্তিগড়ে ভেজে রাখা বস্তা বস্তা ল্যাংচায় ছাতা পড়ে গেছে, নষ্ট করল প্রশাসন

কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

শহিদ দিবসের আগে শক্তিগড়ে ভেজে রাখা বস্তা বস্তা ল্যাংচায় ছাতা পড়ে গেছে, নষ্ট করল প্রশাসন

তিন কুইন্ট্যাল ল্যাংচা বাতিল

শেষ আপডেট: 20 July 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একুশে জুলাইয়ের আগের দিন পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযান চালিয়ে তিন কুইন্ট্যাল ল্যাংচা বাতিল করল প্রশাসন। কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। খাদ্য সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানজেলা উপ স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। আগে থেকে তৈরি কার এই ল্যাংচাগুলিতে ছত্রাকের উপস্থিতি মিলেছে। 

শনিবার অভিযানে গিয়ে দোকানগুলিতে হানা দেওয়ার পাশাপাশি যেখানে ল্যাংচা তৈরি করে রাখা হয় সেই সব গুদামেও হানা দেন আধিকারিকরা। অভিযানে ছিলেন জেলা স্বাস্থ্য দফতর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

জাতীয় সড়কের পাশের এই ল্যাংচা হাব ভারতবিখ্যাত। যাতায়াতের পথে এখান থেকে ল্যাংচা কেনেন অসংখ্য মানুষ। কার্যত লক্ষ লক্ষ টাকার বেচাকেনা হয় এখানে। একুশে জুলাইয়ের দিন শহিদ দিবসে আসার সময় বা ফেরার সময় এখানে হাজারে হাজারে মানুষ ল্যাংচা কিনতে আসেন। আর সেইসব ল্যাংচার মান নিয়ে নানা অভিযোগ পেয়ে অভিযানে নামল প্রশাসন। এদিন অভিযানে নেমে চোখ কার্যত কপালে ওঠে প্রশাসনের প্রতিনিধিদের। 

জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী জানান, চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ ল্যাংচা তৈরি হতে দেখেছেন তারা। শহিদ দিবসে প্রচুর মানুষের সমাগম হবে বলে ১৫ দিন বা তারও আগে থেকে বস্তা বস্তা ল্যাংচা ভেজে রাখা হয়েছে। সেগুলির প্রত্যেকটি ছত্রাকে ভর্তি। ভাঙলে স্পষ্ট হচ্ছে ছত্রাকের উপস্থিতি। বেশ কয়েক কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে। খাবার অযোগ্য সমস্ত ল্যাংচা নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি জানান, এগুলি খেলে স্বাস্থ্যহানি অবধারিত।  এমনকি নানা রকম পেটের রোগে আক্রান্ত হবার প্রবল সম্ভাবনা।  স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা করা হয়নি। দু-একটি দোকান ছাড়া বেশিরভাগ কারখানায় ঝুলকালির মধ্যে রান্না চলেছে। তিনি বলেন,  ‘‘কাল যারা মিষ্টি কিনতে আসবেন তাদের বেশিরভাগ যেহেতু অভিযোগ জানাতে আসবেন না তাই যা খুশি তাই করা হচ্ছে। মানুষের স্বাস্থ্য নিয়ে এই বিপজ্জনক প্রবণতা কড়া হাতে দমন করা হবে। যথাবিহিত আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।’’ 

দীর্ঘদিন ধরে চলে আসছে এই মৌরসীপাট্টা। তাই এদিনে অভিযানে ক্ষুদ্ধ দোকানদাররা। ব্যবসায়ী প্রভাত ঝা,  কাসেদ মণ্ডল, বিশ্বজিৎ দাসরা জানান, এত ল্যাংচা প্রতিদিন ভাজা সম্ভব নয়। কাল ব্যাপক চাহিদা থাকে। তাই আগের দিন বানিয়ে রাখেন। কেউ কেউ আবার যুক্তি দিয়েছেন, ল্যাংচা বা সীতাভোগ টাটকা দেওয়া সম্ভব নয়। 

এই অভিযানে বিখ্যাত ল্যাংচা বাজারের ওপেন সিক্রেট বে আব্রু হয়েছে। দোকানগুলির সাজগোজের আড়ালে কতখানি অন্ধকার লুকিয়ে আছে তাও প্রকাশ্যে এসেছে। তাই ব্যবসায়ীরা দাবি করেছেন প্রশাসন ওয়ারেন্ট ছাড়া অভিযান চালিয়েছে। তারা সংগঠনের তরফে আইনের আশ্রয় নেবেন। অন্যদিকে খাবার আগে শক্তিগড়ের ল্যাংচার গুণমাণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ করেছে প্রশাসন।


```