Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি! নওদায় শোরগোল

এই ঘটনা জানাজানি হতেই গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। বাড়ির সামনে থেকে হুমকি চিঠি ও দড়ি উদ্ধার করে নিয়ে আসে।

পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি! নওদায় শোরগোল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 August 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেখে গেল হুমকি চিঠি। পাশে কালো পলিথিনের ভিতরে রাখা কিছু দড়ি। ওই চিঠিতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনা জানাজানি হতেই গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। বাড়ির সামনে থেকে হুমকি চিঠি ও দড়ি উদ্ধার করে নিয়ে আসে। কারা কী কারণে এই হুমকি চিঠি রেখে গেল তা বুঝতে পারছেন না গ্রাম পঞ্চায়েত প্রধান।

তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিত্যা। ২৪ জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১৭ জনই তৃণমূলের সদস্য। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই প্রাণনাশের চিঠি রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ।

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও কর্মী। তাই এমন হুমকি চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন আতিকুল মালিত্যা ও তাঁর পরিবারের লোকজন। তবে পুলিশের আশ্বাস, দ্রুত এই ঘটনার কিনারা করা হবে। 


```