Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মোবাইলে নতুন আধার অ্যাপ, জেনে নিন কী তার ফিচার

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড হোল্ডাররা যাতে নিজেদের মোবাইল ফোনে আধার সম্পর্কিত তথ্য ডাউনলোড করতে পারেন, সে জন্য নতুন অ্যাপ চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা উদাই। এই অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি তাঁর মোবাইলে ডাউনলোড করতে পার

মোবাইলে নতুন আধার অ্যাপ, জেনে নিন কী তার ফিচার

শেষ আপডেট: 25 November 2019 11:04

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড হোল্ডাররা যাতে নিজেদের মোবাইল ফোনে আধার সম্পর্কিত তথ্য ডাউনলোড করতে পারেন, সে জন্য নতুন অ্যাপ চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা উদাই। এই অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি তাঁর মোবাইলে ডাউনলোড করতে পারবেন আধার কার্ডের জন্য দেওয়া তাঁর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ফোন নম্বর ও ছবি। অ্যান্ডয়েড ও অ্যাপল ব্যবহারকারীরা এই অ্যাপটি ডাউনলেড করতে পারবেন। সেখানে তথ্য আসবে গুগলের ডেটাবেস থেকে। https://twitter.com/UIDAI/status/1196724924762611718 আধার অ্যাপ যাঁরা ব্যবহার করেন, তাঁদের উদ্দেশে উদাই টুইট করে বলেছে যাতে পুরনো অ্যাপ মুছে ফেলে নতুন অ্যাপ ডাউনলোড করা হয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে ও অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপাটি ডাউনলোড করতেই পারবেন। নতুন এই অ্যাপে দুটি বড় দিক রয়েছে। একটি হল আধার সার্ভিস ড্যাশবোর্ড – এর মাধ্যমে আধারের সমস্ত অনলাইন পরিষেবা পাওয়া যাবে। আরেকটি হল  মাই আধার সেকশন – এখানে আধারের নির্দিষ্ট অংশ পার্সনালাইজড করা যাবে। https://twitter.com/UIDAI/status/1197123600706195456 নতুন আধারের পাঁচটি সুবিধার কথা জেনে নিন: ১। সঙ্গে করে আর আধার কার্ড নিয়ে ঘুরে হবে না। যে সব জায়গায় পরিষেবা পেতে আধার কার্ড প্রয়োজন হয়, সেই সব জায়গায় এই অ্যাপেই কাজ হয়ে যাবে। ২। যে কোনও সময়ে বায়োমেট্রিক লক ও আনলক করতে পারেন এই মোবাইল আধার অ্যাপের মাধ্যমে। ৩। যদি  কখনও কোনও কারণে ওটিপি না পান তা হলে আপনি টাইম বেসড ওটিপি (টিওটিপি) পরিষেবা পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে, এই টিওটিপির মেয়াদ মাত্র ৩০ সেকেন্ড। ৪। কোনও রকম ডেটা বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলে। ৫। সরাসরি ইমেল করে কেওয়াইসি (গ্রাহকের বিস্তারিত বিবরণ) জানাতে পারেন।

```