Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

দু'মাস বন্ধ থাকবে লেক টাউন-ভিআইপি রোড

দ্য ওয়াল ব্যুরো: তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আন্ডারপাস। শ্রীভূমি ও লেকটাউনের মধ্যে সংযোগ নির্মাণকারী এই আন্ডারপাস নির্মাণের জন্য ওই এলাকায় আগামী দু’‌মাস কলকাতাগামী ভিআইপি রোড বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। তবে টানা দু'মাস বন্ধ রাখা

দু'মাস বন্ধ থাকবে লেক টাউন-ভিআইপি রোড

শেষ আপডেট: 3 August 2018 06:15

দ্য ওয়াল ব্যুরো: তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আন্ডারপাস। শ্রীভূমি ও লেকটাউনের মধ্যে সংযোগ নির্মাণকারী এই আন্ডারপাস নির্মাণের জন্য ওই এলাকায় আগামী দু’‌মাস কলকাতাগামী ভিআইপি রোড বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। তবে টানা দু'মাস বন্ধ রাখার আগে, বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত পরীক্ষামূলক ভাবে বন্ধ রয়েছে রাস্তা।

ট্যাফিক পুলিশ সূত্রের খবর, মূল ভিআইপি রোড বন্ধ থাকার সময়ে লেকটাউন–ভিআইপি কলকাতাগামী সার্ভিস রোডটি শুধুই যান চলাচলের জন্য ব্যবহৃত হবে। কেউ হেঁটে যেতে পারবেন না। তবে দক্ষিণমুখী কলকাতাগামী দিকটি বন্ধ থাকলেও, উত্তরমুখী বিমানবন্দরগামী লেকটাউন–ভিআইপি রোডের মূল রাস্তা ছোট গাড়ির জন্য সকালবেলায় খোলা থাকবে। এ ছাড়াও যখন দিনের অন্য সময় গাড়ির অতিরিক্ত চাপ থাকবে তখনও এই ব্যবস্থা চালু থাকবে।

এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, বিমানবন্দরগামী ভিআইপি রোড দিয়ে শ্রীভূমি ফুটব্রিজের কাছেই কলকাতাগামী গাড়িগুলির মুখ  ঘুরিয়ে দেওয়া হবে। বিমানবন্দরের মূল রাস্তার একটি লেন দিয়ে গোলাঘাটা আন্ডারপাস পর্যন্ত গিয়ে গাড়িগুলি গোলাঘাটা ফুটব্রিজের কাছে ফের কলকাতাগামী মূল রাস্তায় মিশবে। সেই সময় বিমানবন্দরগামী গাড়িগুলি লেকটাউন সার্ভিস রোড দিয়েই যাতায়াত করবে। বিমানবন্দর ছাড়া বাকি গাড়িগুলি বিমানবন্দরগামী ভিআইপি রোডের মূল রাস্তার একটি লেন দিয়েই চলাচল করবে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনে আরও লেন খুলে দেওয়া হবে গাড়ির চাপ বেশি থাকলে। তাই মানুষের খুব একটা অসুবিধা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তাঁরা।


```