Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

বানতলা, ধানতলার প্রসঙ্গ টেনে মধ্যরাতের প্রতিবাদে সামিল না হওয়ার আহ্বান কুণালের! কেন?

আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে বুধবার মধ্যরাতে আন্দোলনে ডাক দিয়েছে নাগরিক সমাজ। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সেই বার্তা, তাতে লেখা, 'মেয়েরা, রাতের দখল নাও মধ্যরাতের আরজি করে!'

বানতলা, ধানতলার প্রসঙ্গ টেনে মধ্যরাতের প্রতিবাদে সামিল না হওয়ার আহ্বান কুণালের! কেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 August 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে বুধবার মধ্যরাতে আন্দোলনে ডাক দিয়েছে নাগরিক সমাজ। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সেই বার্তা, তাতে লেখা, 'মেয়েরা, রাতের দখল নাও মধ্যরাতের আরজি করে!' 

এরই প্রতিবাদে বুধবার দুপুর আড়াইটায় বানতলায় ধর্ষণ, খুনের শিকার অনিতা দেওয়ানের বাড়ির সামনে ১৫ নম্বর ওয়ার্ডে ধর্ণায় বসতে চলেছে তৃণমূল। বুধবার বেলায় সোশ্য়াল মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে বুধবার মধ্যরাতে আন্দোলনকে 'বাম-রামের চক্রান্ত' বলেও অভিযোগ করেছেন তিনি।

সোশ্যাল মাধ্যমের পোস্টে কুণাল লিখেছেন, "প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলা-সহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।"

পরে এ ব্যাপারে কুণাল বলেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে, তাকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। ঘটনার পরই মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি দিয়েছেন। এমনকী অপরাধীর ফাঁসির আর্জি জানানো হবে বলেও জানিয়েছেন। সঙ্গে সঙ্গে সিট গঠন করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। আরজিকরের অধ্যক্ষকেও তার পদ থেকে সরানো হয়েছে।

কুণালের অভিযোগ, "তদন্তকে ভেস্তে দিতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে তৃণমূলের কুৎসা করা হচ্ছে। আমরা এটারই প্রতিবাদ জানাচ্ছি। কারণ, যে সিপিএম এত বড় বড় কথা বলছে, সেই সিপিএম ধানতলা, বানতলাতে কী করেছিল? আর বিজেপি হাথরাস থেকে শুরু করে মণিপুরে কী করেছে, সেটা তো কারও অজানা নয়। তাই বাম-রামের চক্রান্তের মুখোশ খুলে দিতেই পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত।"

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে যে আন্দোলনেকর ডাক দেওয়া হয়েছে সেখানে কোনও রাজনৈতিক ব্যানার নেই। যদিও তৃণমূলের বক্তব্য, ঘোলা জলে মাছ ধরতে উঠে পড়ে লেগেছে বিজেপি-সিপিএম।


```