করুণানিধির অবস্থা অতি সংকটজনক
দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর রাজনীতিতে সবচেয়ে বর্ষীয়ান রাজনৈতিক এম করুণানিধির অবস্থা মঙ্গলবার অতি সংকটজনক ও অস্থিতিশীল হয়ে উঠেছে। গত ১০ দিন ধরে কাবেরী হাসপাতালে ভর্তি আছেন ৯৪ বছরের ডিএমকে নেতা। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের চারপা
শেষ আপডেট: 7 August 2018 11:51
দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর রাজনীতিতে সবচেয়ে বর্ষীয়ান রাজনৈতিক এম করুণানিধির অবস্থা মঙ্গলবার অতি সংকটজনক ও অস্থিতিশীল হয়ে উঠেছে। গত ১০ দিন ধরে কাবেরী হাসপাতালে ভর্তি আছেন ৯৪ বছরের ডিএমকে নেতা। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের চারপাশে জড়ো হচ্ছে শত শত ভক্ত। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে চেন্নাই শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। কাবেরী হাসপাতালের আশপাশ থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
[caption id="attachment_25359" align="alignleft" width="300"]

কাবেরী হাসপাতালের বাইরে করুণানিধির এক ভক্ত[/caption]
মঙ্গলবার বিকাল চারটে বেজে ৩৪ মিনিটে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক অরবিন্দন সেলভারাজ জানান, গত কয়েক ঘন্টায় কালাইগনার করুণানিধির অবস্থা অতি সংকটজনক হয়ে উঠেছে। ডাক্তারদের সবরকম চেষ্টা সত্ত্বেও তাঁর শরীরের প্রধান অঙ্গগুলি ক্রমশ বিকল হয়ে আসছে। ডিএমকে-র সাধারণ সম্পাদক কে অনবজাগান, কার্যনির্বাহী সম্পাদক এম কে স্ট্যালিন এবং দলের বিধায়করা হাসপাতালে রয়েছেন। করুণানিধির বড় ছেলে এম কে আঝাগিরি ও তাঁর সৎ বোন কানিমোঝি সোমবার রাত থেকে হাসপাতালে আছেন।