Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কবে থেকে রুবি-বেলেঘাটা মেট্রো চলবে? ট্রায়াল রান হতেই শুরু জল্পনা

শীঘ্রই অরেঞ্জ লাইনের এই অংশে মেট্রো পরিষেবা শুরু হবে? বাড়ছে জল্পনা

কবে থেকে রুবি-বেলেঘাটা মেট্রো চলবে? ট্রায়াল রান হতেই শুরু জল্পনা

রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হয়ে গেল

শেষ আপডেট: 27 April 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হয়ে গেল। তবে কি শীঘ্রই অরেঞ্জ লাইনের এই অংশে মেট্রো পরিষেবা শুরু হবে? বাড়ছে জল্পনা। 

কয়েক মাস আগে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এই পথের দৈর্ঘ্য প্রায় ৫.৪ কিলোমিটার। নতুন পরিষেবা শুরুর পর থেকে বাইপাসের যানজট বেশ খানিকটা কমেছে। তবে রুবি থেকে বাইপাস বরাবর ওই মেট্রো লাইন আরও কিছুটা সম্প্রসারণ হলে সেক্টর ফাইভ, সল্টলেকগামী নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে। তাই এবার দ্বিতীয় ধাপ হিসাবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

শনিবার মেট্রোর একটি রেক হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত প্রায় ৪.৩৯ কিলোমিটার পথের ট্রায়াল রান করে। আপ ও ডাউন দুই লাইনেই কোনও ত্রুটি আছে কিনা দেখার জন্য রেকটি চালিয়ে দেখে নেওয়া হয়। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো যাত্রায় রয়েছে চারটি স্টেশন। যা হল ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুন সেনগুপ্ত এবং বেলেঘাটা। সম্প্রতি, রেলওয়ে নিরাপত্তা কমিশনার অরেঞ্জ লাইনের নতুন এই রুট পরিদর্শনও করে গিয়েছেন। পরিকাঠামোগত উন্নতির বিষয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে বেলেঘাটা মেট্রো স্টেশনের কাজের জন্য ইএম বাইপাসে রাস্তা বন্ধ রাখার দরকার। বেশ কয়েকদিন আগে তার জন্য ট্র্যাফিক পুলিশের অনুমতি মেলেনি বলে অভিযোগ তোলে মেট্রো কর্তৃপক্ষ। যদিও সেই অভিযোগ মানতে নারাজ রাজ্য। তবে এদিন ট্রায়াল রান হলেও কবে থেকে পরিষেবা মিলবে তা নিয়ে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি। 


```