Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে লালবাজার

এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এমএলএ হস্টেলে।

এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে লালবাজার

শেষ আপডেট: 3 February 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এমএলএ হস্টেলে।

শনিবার সকালে হস্টেলের একতলা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা এবং লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা।

পুলিশ সূত্রের খবর, এমএলএ হস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নিহতর নাম জয়দেব ঘোড়ুই। তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী ছিলেন।

সূত্রের দাবি, চারতলা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

কিড স্ট্রিটে রয়েছে বিধায়কদের এমএলএ হস্টেল। শনিবার সকালে সেখানেই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে সাত সকালে জোর চাঞ্চল্য ছড়ায় এমএলএ হস্টেলে। হাই সিকিউরিটি জোনে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```