Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'উড়িয়ে দেওয়া হবে কলকাতা মিউজিয়াম', হুমকি মেল আসতেই খালি করা হল জাদুঘর

সাম্প্রতিক সময়ে কলকাতা তথা রাজ্যে একাধিক বাংলাদেশি জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

'উড়িয়ে দেওয়া হবে কলকাতা মিউজিয়াম', হুমকি মেল আসতেই খালি করা হল জাদুঘর

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বোমাতঙ্ক! মঙ্গলবার সকালে কলকাতার জাদুঘরে (Indian Museum) একটি হুমকি মেল আসে। বলা হয়, জাদুঘরে বোমা রাখা আছে! বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি সেখানে পৌঁছয় কলকাতা পুলিশের বিশেষ টিম (Kolkata Police)। দ্রুত খালি করা হয়ে গোটা বিল্ডিং। অল্প সময়ের মধ্যেই জাদুঘরে আসে বম্ব স্কোয়াড। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই চত্বরে। 

যে মেলে এই হুমকি এসেছে সেটি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কলকাতা তথা রাজ্যে একাধিক বাংলাদেশি জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ। যে আইডি থেকে মেল পাঠানো হয়েছে, তা সব তথ্য খুঁটিয়ে বের করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে জাদুঘরে যারা উপস্থিত ছিলেন ওই সময়ে, তাদের আতঙ্ক যেন কাটছে না। 

জাদুঘরে প্রতিদিনই বহু মানুষ আসেন। তাই নিরাপত্তার খুব একটা কমতি থাকে না। তার মধ্যেই এই হুমকি মেল স্বভাবতই আতঙ্ক তৈরি করেছিল। যদিও পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী থাকার পরও অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে গেছিল কলকাতার জাদুঘরে। বম্ব স্কোয়াডের সঙ্গে ছিল স্নিফার ডগও। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জাদুঘরে তল্লাশি অভিযান চলছে। 

এই সেই হুমকি মেল

হুমকি মেলের কথা জানাজানি হওয়ার সময়ে জাদুঘরে প্রায় সাড়ে ৫০০ জন পর্যটক ছিলেন বলে খবর। তাদের মধ্যে জনা ২০ বিদেশি। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ভুয়ো হুমকি। আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই কেউ এটা করেছে। যদিও বিষয়টি নাশকতা হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তাই আপাতত জাদুঘরে সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। 


```