Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

“দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে”, গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল ঘুরে বললেন রাজ্যপাল

এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

“দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে”, গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল ঘুরে বললেন রাজ্যপাল

শেষ আপডেট: 18 March 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিকেল পাঁচটা নাগাদ গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনে যেখানে নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে, সেই এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।  তারপর আহতদের দেখতে হাসপাতালেও যান।

রাজ্যপাল বলেন, “যারা দোষী তাদের সাস্তি হবে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।” ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্যপাল। তিনি বলেন, "আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি। মৃতদের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছি। যাঁরা উদ্ধারকাজ চালাচ্ছেন সেই অফিসারদের সঙ্গেও কথা হয়েছে আমার। এনডিআরএফ টিম জানিয়েছে তাঁরা যত দ্রুত সম্ভব আটকে পড়াদের উদ্ধার করবে।"

রবিবার গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। আহত বেশ কয়েকজন। আরও চারজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ভেঙে পড়া বহুতলের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

রাতভর চলেছে উদ্ধারকাজ। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেছেন। সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। সোমবার সকালে এনডিআরএফ-এর একটি দল যায় উদ্ধারকাজের জন্য। সোমবার সকালে দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাসপাতালে গিয়ে আহতদের দেখেও আসেন তিনি। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন।

তারপরে এদিন বিকেলে ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে।   তারপর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন।


```