Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কাঁচা সুপারি দিয়ে উত্তরবঙ্গের কান গরম করা ভাগা পানও পৌঁছে গেছে ধর্মতলায়

রবিবার সভা। তার আগে শনিবারই ভাগা পান বিক্রি হতে দেখা গেল ধর্মতলায় সভামঞ্চের নীচে।

কাঁচা সুপারি দিয়ে উত্তরবঙ্গের কান গরম করা ভাগা পানও পৌঁছে গেছে ধর্মতলায়

ভাগা পান বিক্রি হতে দেখা গেল ধর্মতলায়

শেষ আপডেট: 20 July 2024 22:48

দ্য ওয়াল ব্যুরো: ভাতঘুমের আগে একটু পান চিবিয়ে নেওয়া অনেক বাঙালিরই অভ্যেস। আর অনভ্যাসীরাও পান চিবোন। তবে তা ভুরিভোজের পর মিঠেপাতায় সীমাবদ্ধ। কাঁচা সুপারির ঘাম ঝড়ানো পান আম বাঙালির রুটিন লাইফে জায়গা করে নিতে পারেনি এখনও। ভাগা পান নামে তা শুধুই রয়েছে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের পছন্দের তালিকায়। এবার একুশের মঞ্চের নীচে তারও দেখা মিলল।

রবিবার সভা। তার আগে শনিবারই ভাগা পান বিক্রি হতে দেখা গেল ধর্মতলায় সভামঞ্চের নীচে। উত্তরবঙ্গে মানুষের কাছে এই পানের মাহাত্মই আলাদা। দক্ষিণবঙ্গে বরোজে পান চাষ করেন চাষিরা। সেই চাষের পানের কৌলিন্য হয়তো নেই এই ভাগা পানের। কারণ লাগোয়া জঙ্গল থেকে অনেকেই এই পান গাছ নিয়ে আসে বাড়িতে। উঠোনের কোনও বড় গাছকে জড়িয়ে ধরে এই তা বেড়ে ওঠে তড়তড় করে। এই পান তাই উত্তরবঙ্গের মানুষের কাছে গাছ পান নামেও পরিচিত।

সময়কালে কাঁচা সুপারি দিয়ে পান সাজাতে বসেন রাজবংশী গৃহস্থরা। পান খেলেই গনগন করে গরম হয়ে ওঠে কান। রীতিমতো জানান দিয়ে পান খাওয়া। উত্তরবঙ্গের আবহাওয়ায় তা মানানসইও বটে। শীত আর বর্ষা দুই ঋতুই জমে ওঠে ভাগা পানের তেজে। রাজবংশী যে কোনও পরিবারে অতিথি এলে এই ভাগা পান খাইয়েই স্বাগত জানানো হয়। এটাই রীতি। তাই উত্তরবঙ্গের মানুষের কাছে ভাগা পানের অন্য আকর্ষণ।

৩০ টি বাস নিয়ে শুক্রবার সন্ধ্যাতেই জলপাইগুড়ি জেলা থেকে প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী সমর্থক চলে এসেছেন কলকাতায়। ট্রেনেও আসছেন অনেকেই। তাঁদেরই মধ্যে কয়েকজনকে দেখা গেল ভাগা পান বিক্রি করতে বসে পড়েছেন ধর্মতলায় সভামঞ্চের কাছে। জানালেন, রথ দেখা আর কলা বেচা হবে একসঙ্গেই। দিদির বক্তব্যও শোনা হবে, আবার বিক্রিও হবে টুকটাক। উত্তরবঙ্গ থেকে আসা অনেক মানুষেক কাছেই যে ডিমভাতের পর ভাগা পান বাড়তি পাওনা।


```