Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বিশ্বের অন্যতম সেরা ফুড ডেস্টিনেশন মুম্বই, কলকাতা কত নম্বরে?

সম্প্রতি একটি তালিকা প্রকাশ হয়েছে, বিশ্বের ১০০টি সেরা ফুড ডেস্টিনেশন রয়েছে সেখানে।

বিশ্বের অন্যতম সেরা ফুড ডেস্টিনেশন মুম্বই, কলকাতা কত নম্বরে?

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 13 December 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেস্টিনেশনের তালিকায় প্রথম সারিতে উঠে এল মুম্বই। সৌজন্যে জনপ্রিয় ফুড ও ট্রাভেল গাইড টেস্ট অ্যাটলাস। তারা সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে, বিশ্বের ১০০টি সেরা ফুড ডেস্টিনেশন রয়েছে সেখানে। তালিকা অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে মুম্বই। কলকাতা রয়েছে ৭১-এ। তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে নাপলস, মিলান, বলগনা ও ফ্লোরেন্স।

প্রথম দশে মুম্বই ও বাকি ডেস্টিনেশনগুলি ছাড়া রয়েছে রোম, প্যারিস, ভিয়েনা, তুরিন এবং ওসাকা।

টেস্ট অ্যাটলাস-এর তথ্য বলছে, বিশ্বের ১৭,০৭৩টি শহরের মধ্যে ৪৭৭,২৮৭টি খাবারের বৈধ রেটিং এবং ১৫,৪৭৮টি খাবারের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। তারপর যে ১০০টি শহরকে নিয়ে তালিকাটা তৈরি করা হয়েছে, তার প্রত্যেক খাবারের গুণগত মান আগে যাচাই করা হয়েছে। মূলত গুণগত মান কোন শহরের খাবারের বেশি, তার ঐতিহ্য ও খাবারগুলি কেন জনপ্রিয় তাও যাচাই করা হয়। 

ওই সংস্থার তরফে মুম্বইকে পঞ্চম স্থানে রাখার কারণ হিসেবে ভেলপুরি, পাওভাজি, বড়া পাও-সহ মুম্বইয়ের বিশেষ কিছু খাবারের উল্লেখ করা হয়েছে। কয়েকটি রেস্তরাঁর উল্লেখও করা হয়। সেখানে রয়েছে রাম আশ্রয়, শ্রী ঠাকর ভোজনালয়, ক্যাফে মাদ্রাস।

মুম্বই ছাড়াও এই তালিকায় দেশের আরও কয়েকটি শহর স্থান পেয়েছে। রয়েছে অমৃতসর (৪৩তম), নিউ দিল্লি (৪৫তম) এবং হায়দ্রাবাদ (৫০তম), কলকাতা (৭১তম) এবং চেন্নাই (৭৫তম)।

সেরা ফুড ডেস্টিনেশন ছাড়াও টেস্ট অ্যাটলাস ভারতের কয়েকটি এলাকাকে বিশ্বের 'সেরা খাবারের অঞ্চল' হিসেবে চিহ্নিত করেছে। তালিকায় সাত নম্বরে রয়েছে পঞ্জাব। সেখানকার অমৃতসরি কুলচা, টিক্কা, শাহি পনীর, তন্দুরি মুরগ ও শাক পনীরের প্রশংসা করা হয়েছে। 


```