Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে স্পেশাল এক্সট্রা ট্রেন, কখন ছাড়বে, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (kalipuja)  রাতে দক্ষিণেশ্বরের (dakshineswar) পুজো দেখতে ভক্তদের আলাদা আগ্রহ থাকে। প্রতি কালীপুজোর রাতে বিপুল ভক্তসমাগম হয় দক্ষিণেশ্বর মন্দিরে। দূরদূরান্ত থেকে লোকজন যান সেখানে। কিন্তু অত রাতে গণ পরিবহণ ব্যবস

কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে স্পেশাল এক্সট্রা ট্রেন, কখন ছাড়বে, জেনে নিন

শেষ আপডেট: 30 October 2021 18:03

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (kalipuja)  রাতে দক্ষিণেশ্বরের (dakshineswar) পুজো দেখতে ভক্তদের আলাদা আগ্রহ থাকে। প্রতি কালীপুজোর রাতে বিপুল ভক্তসমাগম হয় দক্ষিণেশ্বর মন্দিরে। দূরদূরান্ত থেকে লোকজন যান সেখানে। কিন্তু অত রাতে গণ পরিবহণ ব্যবস্থা চালু না থাকায় অনেকের হয়তো যাওয়া হয়ে ওঠে না। এমন ভক্তদের কথা ভেবে এ বছর কালীপুজোর রাতে একটি অতিরিক্ত আপ স্পেশাল ট্রেন চালাবে মেট্রো রেল (metro rail)। রাত দশটায় সেই বিশেষ ট্রেন ছাড়বে কবি সুভাষ স্টেশন থেকে, দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১ টা ৩মিনিটে। তবে সেদিন আপ ও ডাউন মিলিয়ে ২৬৬টি সার্ভিসের বদলে মিলবে ২১৫টি ট্রেন (আপে ১০৮টি, ডাউনে ১০৭টি)। সেদিন সকালের ব্যস্ত সময়ে মেট্রো চলবে আপ সকাল ৯টা থেকে ১১টা২০ পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে। ডাউন সকাল ৯টা ১ থেকে ১১টা ২১ পর্যন্ত। বিকালের পিক আওয়ারে মেট্রো পরিষেবা মিলবে সাত মিনিটের ব্যবধানে। আপে ৪টে ৪০থেকে ৭টা ২৮ পর্যন্ত। ডাউনে ৪টে ৪১ থেকে রাত ৮টা ৪ পর্যন্ত। সকালে দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে সকাল সাড়ে সাতটায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোও ছাড়বে সকাল সাড়ে সাতটায়। দমদম থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রোও একই সময়ে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ৯ টা ১৮য়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রওনা দেবে রাত সাড়ে ৯টায়। রাত দশটায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে। একমাত্র স্মার্ট কার্ড থাকলেই মেট্রোয় ওঠা যাবে। কোনও টোকেন ইস্যু করা হবে না।  

```