Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফের পা ভাঙল কুণালের, মাথাতেও গুরুতর চোট! কীভাবে এমন কাণ্ড ঘটালেন তৃণমূল নেতা

শুধু পায়ের চোট নয়, পড়ে গিয়ে মাথাতেও গুরুতর চোট পেয়েছেন কুণাল ঘোষ। আর মাথায় লাগায় ইন্টারনাল ব্লিডিং-এর আশঙ্কা থেকে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। নিউরো বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন তাঁকে।

ফের পা ভাঙল কুণালের, মাথাতেও গুরুতর চোট! কীভাবে এমন কাণ্ড ঘটালেন তৃণমূল নেতা

কুণাল ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 November 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বাথরুমেই (Bathroom) বড়সড় বিপত্তি। সোমবার পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তৃণমূল মুখপাত্র ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। তাঁকে দ্রুত সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, ইতিমধ্যে এক্স-রে (X-Ray), সিটি স্ক্যান (CT Scan), এমআরআই (MRI)-সহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে কুণালের। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি ভর্তি রয়েছেন।

হাসপাতাল (Hospital) সূত্রের দাবি, ডান পায়ের টিবিয়া এবং ফিবুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় ফ্র্যাকচার (Fracture) ধরা পড়েছে। পা ভাঙার কারণে মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ জরুরি অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে প্লেট ও স্ক্রু বসিয়ে হাড় জোড়া দিতে হবে।

শুধু পায়ের চোট নয়, পড়ে গিয়ে মাথাতেও গুরুতর চোট (Injury in Head) পেয়েছেন কুণাল ঘোষ। আর মাথায় লাগায় ইন্টারনাল ব্লিডিং-এর (Internal Bleeding) আশঙ্কা থেকে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। নিউরো বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন তাঁকে।

কুণাল ঘোষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে নিজেই পোস্ট করেছেন তৃণমূল নেতা। 

 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফুটবল (Football) খেলতে গিয়ে পা ভেঙেছিল তৃণমূল নেতার। ওই সময় তাঁর বাঁ পায়ের ফিবুলাতে ফ্র্যাকচার হয়েছিল। প্লাস্টারও করতে হয়েছিল তাঁকে। পরে ওই পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়। এ বার অন্য পায়েও গুরুতর চোট পেলেন তিনি। 


```