Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কলকাতায় শ্যুটআউট, মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ ১, তদন্তে পুলিশ

শ্যুটআউটের তদন্তে নেমেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। 

কলকাতায় শ্যুটআউট, মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ ১, তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 June 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। ঘটনাটিতে গুরুতর জখম হয়েছেন ১জন। শ্যুটআউটের তদন্তে নেমেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। খানিকক্ষণের মধ্যেই ওই এলাকায় ৭০-৮০ জন চলে আসে। ঝামেলার মাঝে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। 

 আহত যুবকের নাম এখলাস বেগ। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে সোনা নামের এক যুবকের বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে এই ঘটনায় পুলিশ ওই এলাকারই এক ট্যাক্সি চালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। যিনি নির্দোষ বলে দাবি স্থানীয়দের। ছোট বাদানুবাদ থেকে ঝামেলা বড় আকার নেয় বলেই জানিয়েছেন তাঁরা। ঘটনাটিতে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।   

পার্কস্ট্রিট থানা এবং লালবাজারের গুন্ডা দমন শাখা তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন, বাইক নিয়ে রেষারেষির জেরে যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঠিক কী কারণে গুলি চলল, তা এখনও স্পষ্ট নয়। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটির সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 


```