Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

যেখানে সেখানে পশুদের খাওয়ানো যাবে না, রবীন্দ্র সরোবর পরিষ্কার রাখতে জারি কড়া নির্দেশিকা

রবীন্দ্র সরোবরের বাইরের একাধিক গেটে নিষেধাজ্ঞার ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।

যেখানে সেখানে পশুদের খাওয়ানো যাবে না, রবীন্দ্র সরোবর পরিষ্কার রাখতে জারি কড়া নির্দেশিকা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 January 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও একাধিক জায়গায় মানা হচ্ছে না নিয়ম। কলকাতার রবীন্দ্র সরোবরে এবার পশুদের যেখানে সেখানে না খাওয়ানোর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।

অভিযোগ, পোষ্যদের মলমূত্র ত্যাগ করানো থেকে শুরু করে, লেকের জলে ম্যলা ফেলা, যেখানে সেখানে পশুপাখিদের খেতে দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে দূষণ থেকে শুরু করে নানা সমস্যার মুখে পড়তে হয় শহরবাসীকে।

তবে নিষেধাজ্ঞা জারি হতেই শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরোবরে আসা অনেক পথচারী জানিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই যুক্তিযুক্ত। এতে পরিবেশ আরও ভাল থাকবে। মানুষ সঠিক জায়গায় পশুদের খাবার দিলে জায়গা পরিষ্কারও থাকবে।

কিন্তু পশুপ্রেমীরা এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, পশুদের খাবার দেওয়ার কাজে বাধা দেওয়া অন্যায়। কেন চারটি জায়গায় খাওয়াতে পারা যাবে? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা।

পশুপ্রেমীদের দাবি, কোন কোন জায়গায় খাওয়ানো যাবে সেটা বোর্ডে উল্লেখ করে দিয়ে স্থানগুলি জানানো হয়নি। তাই তাঁদের আশঙ্কা, সঠিকভাবে খাবার না পেয়ে কুকুর উত্তেজিত হয়ে পড়তে পারে। কামড়েও দিতে পারে তারা।

যদিও এই বিতর্কের মধ্যেই রবীন্দ্র সরোবরের বাইরের একাধিক গেটে নিষেধাজ্ঞার ব্যানার ঝুলিয়েছে কেএমডিএ কর্তৃপক্ষ। তাদের সাফ দাবি, সরোবর যাতে আর নোংরা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরোবরের গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ব্যানার

গত নভেম্বর মাসেই পথকুকুরদের কোথায় খাওয়াতে হবে কী কী ব্যবস্থা মেনে চলতে হবে তা নিয়ে রাজ্যকে একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো নির্দেশিকা জারি হলেও শহর ও রাজ্যের একাধিক জায়গায় তা ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ।


```