Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

Kasba Murder: উপুড় হয়ে পড়েছিল নগ্ন দেহ, মিলল কন্ডোম! সেই রাতে কী ঘটেছিল? যা বলছে সিসিটিভি

ঠিক কী ঘটেছিল সেই রাতে, তা জানতে সিসিটিভি ফুটেজ (kasba incident cctv footage) খতিয়ে দেখছে পুলিশ।

Kasba Murder: উপুড় হয়ে পড়েছিল নগ্ন দেহ, মিলল কন্ডোম! সেই রাতে কী ঘটেছিল? যা বলছে সিসিটিভি

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 November 2025 23:51

দ্য ওয়াল ব্যুরো: খবর পেয়ে পুলিশ এসে যখন দেহ উদ্ধার করে, দেখা যায় উপুড় হয়ে পড়ে রয়েছেন আদর্শ (chartered accountant Adarsh Losarka death), পরনে কোনও কাপড় নেই, পা বাঁধা তোয়ালে দিয়ে, মাথায় গভীর আঘাত। ঘরে মিলেছে কন্ডোমও। ঠিক কী ঘটেছিল সেই রাতে, তা জানতে সিসিটিভি ফুটেজ (kasba incident cctv footage) খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার দুপুরে কসবা রাজডাঙা এলাকার হোটেল (Kasba Murder) ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। ঘটনার একদিন পরেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে, কিন্তু পুলিশের চোখ রয়েছে সিসিটিভি ফুটেজে। কী বলছে ফুটেজ?

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা শনিবারই জানিয়েছিলেন যে দু’জন সঙ্গীর পরিচয় ও অবস্থান খোঁজা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সামনে এসেছে ঘটনার সময়ক্রম।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ অনলাইন বুকিং করা দুই ঘরে আদর্শ লোসালকা হোটেলে ঢোকেন, সঙ্গে ছিলেন একজন মহিলা ও একজন পুরুষ। আদর্শ একটি ঘরে চলে যান, অপর দুইজন অন্য ঘরে। রাত ৯টার সময় ওই দু’জন তাঁর ঘরে যান। এরপর রাত আড়াইটে নাগাদ তাঁরা হোটেল ছেড়ে বেরিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় ধৃত মহিলা সঙ্গী কমল জানিয়েছে যে,তাঁর সঙ্গে ৩৩ বছরের আদর্শের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপে (kasba murder dating app angle) এবং শুক্রবারই তাঁদের প্রথম দেখা।

সূত্রের খবর, সম্ভবত দেখা হওয়ার পর হোটেলে রাতে থাকার প্ল্যানিং হয়েছিল তাঁদের। কথাবার্তার সময় কোনও এক কথা কাটাকাটি থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

জেরায় কমলের দাবি, ধস্তাধস্তির মধ্যে আদর্শ মেঝেতে পড়ে যান। এরপর তিনি ও ধ্রুব মিলে তাঁর পা একটি তোয়ালে দিয়ে বেঁধে দ্রুত হোটেল ছেড়ে বেরিয়ে যান। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং দুই অভিযুক্তের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।

এখানে প্রশ্ন উঠছে, ডেটিং অ্যাপে আদর্শ এবং কমলের পরিচয় হয়ে থাকলে সেখানে ধ্রুবর ভূমিকা কী? কোনও ভুয়ো চক্র চলছিল কিনা, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। টাকাপয়সা নিয়ে কোনও বিবাদ হয়েছিল কিনা, সেটাও তদন্তের একটা দিক হতে পারে, মত পুলিশের। ঘটনাস্থল থেকে তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগও পাওয়া যায়নি।

শনিবার দুপুরে আদর্শ লোসালকার দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, আদর্শকে পিছন থেকে আঘাত করা হয় এবং শ্বাসরোধেরও চেষ্টা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে পোস্টমর্টেমের তথ্য হাতে আসার পরই। একই সঙ্গে, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও জানা গিয়েছে, মৃত্যুর পর আদর্শ লোসালকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এমনকি হোয়াটসঅ্যাপও ডিঅ্যাকটিভেট করা হয়েছে।

হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তরা যে আধার কার্ড জমা দিয়েছিল, তা-ও প্রকৃত কি না, তা যাচাই করছে পুলিশ।

আদর্শের বাড়ি বীরভূমের দুবরাজপুরে। তিনি কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন এবং বন্ধুদের সঙ্গে শহরে ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতেই বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর। আদর্শর বাবা বিমলকুমার লোসালকার জানিয়েছেন, "শুক্রবার রাতে ফোন করে বলেছিল, বাইকে করে নিউ আলিপুরের দিকে যাচ্ছি।" এরপর আর কোনও খবর পাওয়া যায়নি।


```