Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরতেই উচ্ছ্বাস! সময়ের আগেই শুরু 'দ্রোহের কার্নিভাল'

রাস্তায় প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন সকলে। বাজছে ঢাকও।

হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরতেই উচ্ছ্বাস! সময়ের আগেই শুরু 'দ্রোহের কার্নিভাল'

উচ্ছ্বাসে মেতেছে মানুষ - নিজস্ব ছবি

শেষ আপডেট: 15 October 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'-এর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরই ধর্মতলায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মানুষ। সময়ের আগেই কার্যত শুরু হয়ে গেছে 'দ্রোহের কার্নিভাল'। হাইকোর্টের নির্দেশের পরপরই রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ব্যারিকেড। লোহার শিকলের জায়গা হয়েছে ফুটপাতে। রাস্তায় প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন সকলে। বাজছে ঢাকও।

কার্নিভালের অনুমতি দিয়ে জুনিয়র ডাক্তারদেরও কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, কত মানুষের জমায়েত হবে তা কলকাতা পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে, কোনও ভাবেই রানি রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না তাঁরা। ব্যারিকেডের ভেতরেই থাকতে হবে। এতএব কার্নিভালের রুট থেকে সব ব্যারিকেড তুলে দেওয়া হলেও পুজোর কার্নিভালের রুট এবং দ্রোহের কার্নিভালের রুটের মাঝে ব্যারিকেড রাখা হয়েছে। সেটা টপকাতে পারবেন না দ্রোহের কার্নিভালে অংশ নেওয়া মানুষ। হাইকোর্টের বিচারপতি রবি কৃষাণ কাপুরের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কার্নিভাল করতে হবে।

বিকেল ৪টে থেকে এই কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই কার্যত মানুষ রানি রাসমণি অ্যাভিনিউয়ের রাস্তায় নেমে যান। ঢাক-ঢোল বাজতে শুরু করে, প্রতিবাদের প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে নাচতে থাকেন। নির্ধারিত রুটেই জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি হচ্ছে।  

হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদনও করেছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের জারি করা ১৪৪ (১৬৩) ধারাও খারিজ করে দিয়েছে আদালত। আর তারপরই রানি রাসমণি রোডে সরিয়ে নেওয়া হয়েছে সমস্ত ব্যারিকেড। ফাঁকা করে দেওয়া হয়েছে রাস্তা। 

রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয়েছিল, ডাক্তারদের এই কার্নিভালের জন্য গন্ডগোল হতে পারে। আর পুজোর কার্নিভাল দেখার জন্য বহু দেশ থেকে মানুষ এখানে আসেন। তাই কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে জন্যই পুলিশ ১৬৩ ধারা জারি করেছে সংশ্লিষ্ট এলাকায়। 

এজি অবশ্য জানিয়েছিলেন, দ্রোহের কার্নিভালের বিরোধিতা তাঁরা করছেন না। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি কার্নিভালের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বুধবার লক্ষ্মীপুজো হলেও কার্নিভাল হতে পারে তাঁদের, এই প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যের আর্জিতে গুরুত্ব দেয়নি।


```