আচমকা বিপর্যয়ে চিন্তিত শহরের পুজো উদ্যোক্তারা। সারা বছরের পরিশ্রম আর পরিকল্পনা সত্ত্বেও পুজোয় মানুষের জন্য বিশেষ থিম আর সাজসজ্জা দেখানোর চেষ্টা কি তবে ভেস্তে যাবে বৃষ্টিতে?
.jpg.webp)
মণ্ডপের সামনে হাঁটু জল (ছবি- সংগৃহীত)
শেষ আপডেট: 23 September 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া থেকেই শহরজুড়ে উৎসবের আমেজ। রবিবার ও সোমবার কলকাতার বিভিন্ন প্যান্ডেলে দেখা গেছে দর্শনার্থীদের ঢল। কিন্তু সোমবার রাত থেকে শুরু হওয়া একটানা পাঁচ ঘণ্টার বৃষ্টি সব প্ল্যান কার্যত ভেস্তে দিয়েছে। জলমগ্ন একাধিক পুজো মণ্ডপ (Water Logging Near Kolkata Puja Pandals)। থমকে রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মহালয়ার (Mahalaya) আগে থেকেই পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বিকেল থেকেই শ্রীভূমি (Sreebhumi) রবিবার সন্ধে ৮টার আগেই সেখানে লাইন পড়ে যায় হাজার হাজার মানুষের। কলকাতার অন্য বড় পুজো মণ্ডপগুলিরও একই অবস্থা ছিল। কিন্তু মঙ্গলবারের জমা জলের দুর্ভোগ সেই ছবিটা খানিক বদলে দিল।
আচমকা বিপর্যয়ে চিন্তিত শহরের পুজো উদ্যোক্তারা। সারা বছরের পরিশ্রম আর পরিকল্পনা সত্ত্বেও পুজোয় মানুষের জন্য বিশেষ থিম আর সাজসজ্জা দেখানোর চেষ্টা কি তবে ভেস্তে যাবে বৃষ্টিতে? শহরের বড় বড় পুজো মণ্ডপগুলির পরিস্থিতি কেমন, তা নিয়েই এখন চর্চা চলছে।
লাগাতার বৃষ্টিতে শ্রীভূমির মণ্ডপের সামনের রাস্তায় সোমবার রাত থেকেই জল জমতে দেখা গেছিল। মঙ্গলবার সকালেও একই পরিস্থিতি ছিল তবে মণ্ডপের বড় কোনও ক্ষতি হয়নি। এদিকে দর্শনার্থীদের উৎসাহ দমানো যায়নি। জল পেরিয়েই অনেকেই পৌঁছে গেছেন সেখানে।
সন্তোষ মিত্র স্কোয়ার চত্বরে জল জমলেও মণ্ডপের ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে যেহেতু প্যান্ডেলটি খোলা মাঠে হওয়ায় কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
চেতলা অগ্রণীর সামনে হাঁটু সমান জল। নিকাশির ব্যবস্থা করা হচ্ছে দ্রুত। তবে স্বস্তির খবর হল, টানা বৃষ্টিতে প্যান্ডেলের কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
দুর্গাপুজোর মধ্যে ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে (Durga Puja Weather)।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের আশেপাশে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সেটি ধীরে ধীরে পশ্চিমদিকে সরে গিয়ে ২৬ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে ২৭ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস।