Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে বান্ধবীর সঙ্গে মনোমালিন্য?

তৃতীয় বর্ষের পড়ুয়া আবদুল আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে পড়াশোনা করতেন। গতকাল সন্ধ্যায় হস্টেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বন্ধুরা। সঙ্গে সঙ্গে টেকনোসিটি থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে বান্ধবীর সঙ্গে মনোমালিন্য?

মৃত আবদুল রহমান

শেষ আপডেট: 26 November 2024 07:35

দ্য ওয়াল ব্যুরো: আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আবদুল রহমান। ২৪ বছর বয়সী এই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। সোমবার রাত সাড়ে সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলা থেকে আবদুলের দেহ উদ্ধার হয়।

তৃতীয় বর্ষের পড়ুয়া আবদুল আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। গতকাল সন্ধ্যায় হস্টেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বন্ধুরা। সঙ্গে সঙ্গে টেকনোসিটি থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে, বলছে পুলিশ। প্রয়োজনে আবদুলের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেয় পুলিশই। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ।


```