Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা বিজেপির, তৎপর প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো:‌ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সোমবার পুরসভা ঘেরাও করবে বিজেপি। এই কর্মসূচীকে কেন্দ্র করে উত্তাল হতে পারে পুরসভা চত্বর। মিছিল করে এসে বিক্ষোভ হবে, নাকি আচমকাই পুরসভার বিভিন্ন জায়গা থেকে শুরু হবে ঘেরাও, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থি

ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা বিজেপির, তৎপর প্রশাসন

শেষ আপডেট: 4 July 2021 09:29

দ্য ওয়াল ব্যুরো:‌ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সোমবার পুরসভা ঘেরাও করবে বিজেপি। এই কর্মসূচীকে কেন্দ্র করে উত্তাল হতে পারে পুরসভা চত্বর। মিছিল করে এসে বিক্ষোভ হবে, নাকি আচমকাই পুরসভার বিভিন্ন জায়গা থেকে শুরু হবে ঘেরাও, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে প্রশাসন। করোনার বিধিনিষেধ জারি থাকায় ৫০ জনের বেশি জমায়েত করা নিষিদ্ধ। তাই স্বাভাবিকভাবেই ঘেরাও কর্মসূচির অনুমতি মেলেনি। বিজেপি জানিয়েছে, পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই বিক্ষোভে বসে পড়বেন কর্মীরা। গোটা কর্মসূচী ঘিরে তাই বিশৃঙ্খলার আশঙ্কা করছে প্রশাসন। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর আচমকাই স্বাস্থ্যভবনে সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির প্রতিনিধি দল। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তারপরই বাড়ানো হয় সেখানকার নিরাপত্তা। শনিবারও অভিনব কায়দায় শহর জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। কলকাতার ১০টি জায়গায় জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই নতুন নিয়ম চালু হয়েছে কলকাতা পুরসভাতেও। এবার থেকে গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে পুরসভায়। বিজেপির তরফে আচমকা বিক্ষোভের আঁচ করেই এই তৎপরতা কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুর প্রশাসক ফিরহাদ হাকিম অবশ্য নতুন কড়াকড়ি নিয়ে জানিয়েছেন, বিভিন্ন কাজ এখন অনলাইন হয়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষকে এখন আর ছুটে আসতে হয় না। বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য বরো অফিস রয়েছে। তারপরেও যদি কারও প্রয়োজন হয়, সচিত্র পরিচয়পত্র নিয়েই আসতে হবে। কেন এসেছেন জানার পর টোকেন দেওয়া হবে। এরপরই নির্দিষ্ট বিভাগে যেতে পারবেন মানুষ। বিজেপি সূত্রে খবর, জাল ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্যের ওপর চাপ অব্যাহত রাখতে চায় গেরুয়া দল। তাই লকডাউনের মধ্যেই কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যান চলাচলে সমস্যা থাকায় আপাতত কলকাতার কর্মী–সমর্থকদের নিয়েই হবে ঘেরাও। মূলত মহিলা ও যুব সংগঠনকে সামনে রেখেই হবে বিক্ষোভ। তবে বিক্ষোভ ও ঘেরাওকে কেন্দ্র করে পুরসভায় বিশৃঙ্খলা রুখতে প্রশাসনও তৎপর রয়েছে।

```