Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

মিনাখাঁর নিখোঁজ নাবালকের দেহ মিলল এসএসকেএম হাসপাতালে, মৃত্যু ঘিরে রহস্য

শনিবার সকাল থেকে কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সায়েন্স সিটির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।

মিনাখাঁর নিখোঁজ নাবালকের দেহ মিলল এসএসকেএম হাসপাতালে, মৃত্যু ঘিরে রহস্য

এসএসকেএম হাসপাতাল মর্গ

শেষ আপডেট: 19 January 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: মিনাখাঁর নিখোঁজ নাবালকের দেহ মিলল কলকাতার এসএসকেএম হাসপাতালে। কিশোর ক্রিকেটারের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। অভিযোগ, শনিবার সকাল থেকে কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সায়েন্স সিটির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।

খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষের। পরিবারের অভিযোগ, না জানিয়ে দেহটি মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরস্থিতি এমনই হয়ে ওঠে যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা।

জানা যাচ্ছে, মৃতের নাম দেব ঘোষ। বছর ১৫-র দেব হাসনাবাদের নপাড়ার বাসিন্দা। বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলত সে। মৃতের মায়ের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ টালিগঞ্জে খেলতে আসবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। ৮ টার পর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বারবার ফোন করলেও মোবাইল অফ ছিল।

পরিস্থিতি বেগতিক দেখে তারপরই তড়িঘড়ি হাসনাবাদ থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তখন জানায়, ২৪ ঘণ্টা না কাটলে নিখোঁজ ডায়েরি নেওয়া যাবে না।

আজ অর্থাৎ রোববার সকালে পরিবারের কাছে খবর আসে ছেলে এসএসকেএম হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে তাঁরা জানতে পারেন, সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর তাঁদের ছেলেকে কেউ বা কারা তুলে নিয়ে যায়। তারপর মানিব্যাগ আর মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। সেখানেই তাকে কিছু খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ।

দেবকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আনা হলে প্রথমে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়। তখনও সে সুস্থ ছিল বলে দাবি পরিবারের। চিকিৎসকরা জানান, খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েছিল দেব। বেলার দিকে হঠাৎই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল দেবের। তারপরেই মৃত্যু হয় কিশোর ক্রিকেটারের।

পরিবারের অভিযোগ, ছেলের মৃত্যুর খবর না জানিয়েই তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। কীসের জন্য এই লুকোচুরি তা জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যার জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।


```