Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বিজ্ঞাপনের নামে ক্যাফেতে তোলাবাজি! অভিযোগ যোধপুর পার্ক উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: যোধপুর পার্ক উৎসবের নামে তোলাবাজির অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে। এলাকার এক ক্যাফেতে চড়াও হয়ে উৎসবের বিজ্ঞাপনের রেটচার্ট ধরিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় বুধবার রাতে ক্যাফের সমানে জমায়েত করে উদ্যোক্তার

বিজ্ঞাপনের নামে ক্যাফেতে তোলাবাজি! অভিযোগ যোধপুর পার্ক উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে

শেষ আপডেট: 17 February 2022 14:31

দ্য ওয়াল ব্যুরো: যোধপুর পার্ক উৎসবের নামে তোলাবাজির অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে। এলাকার এক ক্যাফেতে চড়াও হয়ে উৎসবের বিজ্ঞাপনের রেটচার্ট ধরিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় বুধবার রাতে ক্যাফের সমানে জমায়েত করে উদ্যোক্তারা। হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ক্যাফের মালিক। পুলিশ সুত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সুতূত্রের খবর ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলের নাম জড়িয়েছে। ক্যাফের সিসিটিভি ক্যামেরাতে ধরা পরে এই জমায়েতের দৃশ্য। ঘটনাটি ঘটেছে যোধপুর পার্কের ওই ক্যাফের বাইরে। শুধু তাই নয়, থানায় অভিযোগ জানালে ক্যাফের কর্ত্রীর গাড়ি বাইকে করে ধাওয়া করে বলে অভিযোগ ওঠে। ঘটনা ঘটার পর ওই ক্যাফের কর্ত্রী মহিলা কমিশনে জানান। তাদের পরামর্শেই লেক থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। তবে থানা থেকে অভিযোগ দায়ের করে ফেরার পথে ওই মহিলার গাড়ি বাইক নিয়ে ধাওয়া করে বলেও অভিযোগ করেন তিনি। উপায় না দেখে যাদবপুর থানায় পৌঁছান তিনি। পুলিশের নিরাপত্তাতেই বাড়ি পৌঁছান বলে জানান তিনি। তাঁর কথায়, '১৪-১৫ জন লোক পুরো কফিশপ ঘিরে ফেলে। এত লোক দেখে মোবাইলে ভিডিও করা শুরু করি। কিন্তু সেটা দেখেই আমার ওপর চড়াও হয় তারা। মোবাইল কেড়ে নেওয়া হয়।' ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এমন কোনও ঘটনা সম্পর্কে জানে না বলে জানিয়েছেন উৎসবের উদ্যোক্তারা। আরও জানান, 'যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তা ভুল হয়েছে।' সূত্রের খবর, এই ডামাডোলের কারণে বন্ধ হতে পারে যোধপুর পার্ক উৎসব।

```