Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শ্মশান থেকে ফেরার সময় বাসের সঙ্গে রেষারেষি! চিনার পার্কে উল্টাল গাড়ি, আহত ২২ 

বারাসাত-বিগার্ডেন রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে টাটা ৪০৭ গাড়িটি। তাতে বাসটির কিছু না হলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শ্মশানযাত্রী বোঝাই গাড়িটি। রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায় পুরোপুরি। 

শ্মশান থেকে ফেরার সময় বাসের সঙ্গে রেষারেষি! চিনার পার্কে উল্টাল গাড়ি, আহত ২২ 

শেষ আপডেট: 6 December 2023 17:10

দ্য ওয়াল ব্যুরো: দাহকার্য সমাধান করে ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। কলকাতায় বিশ্ব বাংলা সরণিতে বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল শ্মশানযাত্রী বোঝাই গাড়ি! তাতেই গুরুতর আহত হয়েছেন ২২ জন। 

ঘটনাটি ঘটেছে কলকাতার চিনার পার্ক সংলগ্ন বিশ্ব বাংলা সরণিতে। পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর ৩ঃ১৫ মিনিট নাগাদ একটি টাটা ৪০৭ গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িতে ২০-২২ জন লোক ছিলেন। তাঁরা সকলেই শ্মশানযাত্রী। পরিবারের একজনের মৃত্যুর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন সকলে। কিন্তু তাতেও শান্তি নেই, পাশ দিয়েই যাওয়া একটি বাসের সঙ্গে রেষারেষি করতে শুরু করে গাড়িটি। 

পুলিশ জানিয়েছে, বারাসাত-বিগার্ডেন রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে টাটা ৪০৭ গাড়িটি। তাতে বাসটির কিছু না হলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শ্মশানযাত্রী বোঝাই গাড়িটি। রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায় পুরোপুরি। 

জানা গেছে, গাড়িতে সেই সময় বেশ কয়েকজন মহিলাও ছিলেন। তাঁরা সহ গাড়িতে থাকা প্রত্যেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। সকলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

এই ঘটনার জেরে চিনার পার্ক থেকে নিউটাউনমুখী রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ৩০ মিনিট মতো যানজট থাকলেও পরে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।


```