Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দিদি ছেড়ে দিয়ে গেলেও হস্টেলে না ঢুকে পালিয়েছিল খড়্গপুরের নাবালক, শিয়ালদহ থেকে উদ্ধার

শুক্রবার বাবা-মা হস্টেলে ছেলের জন্য শীতের পোশাক দিতে গিয়ে জানতে পারেন, ছেলে হস্টেলে ফেরেইনি। তখনই শুরু হয় তল্লাশি। অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নামে। পরে  কলকাতার একটি হোমে ছেলেটির খোঁজ মেলে। সোমবার তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

দিদি ছেড়ে দিয়ে গেলেও হস্টেলে না ঢুকে পালিয়েছিল খড়্গপুরের নাবালক, শিয়ালদহ থেকে উদ্ধার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 November 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সবংয়ের স্কুল হস্টেল থেকে নিখোঁজ এক ষষ্ঠ শ্রেণির ছাত্রকে ঘিরে শোরগোল পড়ল। হস্টেল থেকে বেরিয়ে কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে। তার অনুপস্থিতির খবর টের পেতে লাগল পুরো এক সপ্তাহ!

ওই ছাত্রের পরিবারসূত্রে জানা গেছে, কয়েক দিন আগে খড়্গপুর-২ ব্লকের বাড়ি থেকে দিদির সঙ্গে হস্টেলে ফিরেছিল ওই ছাত্র। দিদি তাকে হস্টেলে ঢুকিয়ে দিয়ে ফিরে যান। গত শুক্রবার বাবা-মা হস্টেলে ছেলের জন্য শীতের পোশাক দিতে গিয়ে জানতে পারেন, ছেলে হস্টেলে ফেরেইনি। তখনই শুরু হয় তল্লাশি। অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নামে। পরে  কলকাতার একটি হোমে ছেলেটির খোঁজ মেলে। সোমবার তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে রোমাঞ্চকর তথ্য। জানা গিয়েছে, হস্টেল থেকে চুপিসারে বেরিয়ে ওই নাবালক প্রথমে একটি টোটো ধরে পিংলার এগারো মাইলে পৌঁছয়। সেখান থেকে বাসে বালিচক, তারপর ট্রেনে হাওড়া। সেখান থেকে আবার চুঁচুড়ায় চলে যায়। এরপর ট্রেনে শিয়ালদহ স্টেশনে নামে। স্টেশন চত্বরে উদ্দেশ্যহীন ঘোরাঘুরির সময় রেল পুলিশের নজরে আসে ছেলেটি। এরপরই তাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়।এই ঘটনায় হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও স্থানীয়রা। হস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিদি ছেলেকে হস্টেলে পৌঁছে দিলেও নিয়ম অনুযায়ী হাজিরা খাতায় সই করেননি। তাই সুপারভাইজার ভেবেছিলেন, ছাত্রটি বাড়ি থেকে হস্টেলে ফেরেনি। ফলে তার নিখোঁজের খবর কেউ জানতেই পারেনি।

 

জানা গিয়েছে, এর আগেও একবার হস্টেল থেকে পালিয়ে গিয়েছিল ওই ছাত্র। তখন সহপাঠীর সঙ্গে ঝামেলা হওয়ায় পালায় বলে জানা গিয়েছিল। কিন্তু এ বার কেন পালাল, কোনও সূত্র মিলছে না।


```