Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

আইএসদের এসমা-য় ধরার হুমকি

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে এসমা জারি করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যখন কোনও রাজ্যের জরুরি পরিষেবাগুলি ব্যাহত হয় তখন সরকার এই আইন জারি করে। যারা নাগরিকদের জরুরি পরিষেবা দিতে বাধা দেয় তাদের কঠোর শাস্তির ব্যবস্থা আছে ওই আইনে।

আইএসদের এসমা-য় ধরার হুমকি

শেষ আপডেট: 13 June 2018 06:55

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে এসমা জারি করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যখন কোনও রাজ্যের জরুরি পরিষেবাগুলি ব্যাহত হয় তখন সরকার এই আইন জারি করে। যারা নাগরিকদের জরুরি পরিষেবা দিতে বাধা দেয় তাদের কঠোর শাস্তির ব্যবস্থা আছে ওই আইনে। কেজরিওয়ালদের অভিযোগ, দিল্লির আইএস অফিসাররা যেভাবে সরকারের সঙ্গে অসহযোগিতা করছেন তাতেই দিল্লিবাসীকে অনেক জরুরি পরিষেবা দেওয়া যাচ্ছে না। কার্যত এসমা প্রয়োগ করে তিনি আইএস অফিসারদেরই শাস্তি দেওয়ার ভয় দেখিয়েছেন। দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজাল যাতে আইএস অফিসারদের অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দেন সেজন্য তাঁর বাসভবনে তিন দিন ধরে ধরনা দিচ্ছেন কেজরিওয়াল ও তাঁর কয়েকজন মন্ত্রী।  আজ এই অবস্থানে যোগ দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। সত্যেন্দ্র জৈন নাম এক আন্দোলনকারী শুরু করেছেন অনির্দিষ্টকালের অনশন। এর পরেও লেফটেন্যান্ট জেনারেলের অফিস থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারি মাসে আইএস অফিসাররা অভিযোগ করেন, দিল্লির মুখ্য সচিব অংশু প্রকাশকে হেনস্তা করা হয়েছে। তার পর থেকেই নাকি আইএস-রা দিল্লির সরকারের বিরুদ্ধে অঘোষিত ধর্মঘট শুরু করেছেন। ফলে আটকে গিয়েছে উন্নয়নমূলক কাজকর্ম। অভিযোগ, লেফটেন্যান্ট জেনারেল তলে তলে অফিসারদের মদত দিচ্ছেন। আইএস অফিসারদের দাবি, কেজরিওয়ালের অভিযোগ ভিত্তিহীন। তবে সরকারি মিটিংয়ে যে তাঁরা যাচ্ছেন না সেকথা স্বীকার করেছেন। দিল্লির লেফটেন্যান্ট জেনারেল এক বিবৃতিতে দোষ দিয়েছেন কেজরিয়ালদেরই। তাঁর বক্তব্য, মন্ত্রীদের উচিত অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা।

```