Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

'মেয়েকে দেখো, ওর শরীর ভাল নেই', কেদারনাথে ক্র্যাশের আগে স্ত্রীর সঙ্গে শেষ কথা পাইলটের

দ্য ওয়াল ব্যুরো: 'মেয়েকে দেখো, ওর শরীরটা ভাল নেই…' ফোনে স্ত্রীকে বলেছিলেন পাইলট অনিল সিং। তখনও তাঁরা দুঃস্বপ্নেও ভাবেননি, এটাই শেষ কথোপকথন হয়ে থেকে যাবে তাঁদের মধ্যে! পরের দিনই চপার নিয়ে কেদারনাথ যেতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়বেন তিনি, ক্র্য

'মেয়েকে দেখো, ওর শরীর ভাল নেই', কেদারনাথে ক্র্যাশের আগে স্ত্রীর সঙ্গে শেষ কথা পাইলটের

শেষ আপডেট: 19 October 2022 06:14

দ্য ওয়াল ব্যুরো: 'মেয়েকে দেখো, ওর শরীরটা ভাল নেই…' ফোনে স্ত্রীকে বলেছিলেন পাইলট অনিল সিং। তখনও তাঁরা দুঃস্বপ্নেও ভাবেননি, এটাই শেষ কথোপকথন হয়ে থেকে যাবে তাঁদের মধ্যে! পরের দিনই চপার নিয়ে কেদারনাথ যেতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়বেন তিনি, ক্র্যাশ করে মারা যাবেন মাত্র ৫৭ বছর বয়সে (Kedarnath Chopper Crash)। মঙ্গলবার উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে এই মারাত্মক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন তীর্থযাত্রীও।

গত ১৫ বছর ধরে মুম্বইয়ের আন্ধেরির অভিজাত এলাকার বাসিন্দা ছিলেন, আদতে দিল্লির পাইলট অনিল সিং। তাঁর স্ত্রী শিরিন আনন্দিতা, মেয়ে ফিরোজা সিং। মা-মেয়ে দিল্লি রওনা দিয়েছেন, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে অনিল সিংয়ের। পেশায় ফিল্ম রাইটার আনন্দিতা বলেন, 'সোমবার শেষ কথা হয় ফোনে। আমাদের মেয়েটার শরীর ভাল ছিল না। ওর খেয়াল রাখতে বলল।'

তবে এই ঘটনায় কারও উপর কোনও দায় চাপাতে চান না আনন্দিতা। অনেকেই বলছেন, খারাপ আবহাওয়ায় হেলিকপ্টার ওড়ানোর সিদ্ধান্ত ভুল ছিল। তবে আনন্দিতা বলেন, 'ওই পাহাড়ি এলাকায় বেশিরভাগ সময়েই খারাপ থাকে আবহাওয়া। …যা হয়েছে, আমার কারও ওপর কোনও অভিযোগ নেই। দুর্ঘটনা হলে কী করা যাবে।'

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিং জানিয়েছেন, মঙ্গলবার আরিয়ান এভিয়েশনের চপার বেল-৪০৭ নিয়ে গুপ্তকাশী থেকে কেদারনাথ মন্দিরের দিকে উড়ে গিয়েছিলেন অনিল। ঘন কুয়াশায় দেখা যাচ্ছিল না কিছু। বেলা পৌনে বারোটা নাগাদ আচমকাই ভেঙে পড়ে সেটি। আছড়ে পড়ে আগুন জ্বলে যায় চপারে। সকলেই মারা যান।

তদন্তে উঠে এসেছে, সম্প্রতি আরিয়ান এভিয়েশনের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে এবং সংস্থার ৫ লক্ষ টাকা জরিমানাও কার হয়। এই সংস্থার ৫টি চপার রয়েছে। ডিজিসিএ এবং বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে গোটা বিষয়টি।

১২ বছরের ছেলেকে ৩ লাখ টাকা জরিমানার নোটিস! দাঙ্গা যোগের অভিযোগ মধ্যপ্রদেশে


```