Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

পথঘাটের বেহাল দশা দেখিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, গ্রামকে পাকা রাস্তা দিতে একা লড়ছেন বিন্দু

দ্য ওয়াল ব্যুরো: গ্রামে পাকা রাস্তা (Road) নেই। কাচা রাস্তার বেহাল দশা। গাড়ি চলে না সেই রাস্তায়। রাস্তায় তৈরি বা মেরামতের কোনও উদ্যোগও নেওয়া হয় না। সব কিছু মিলিয়ে বীতশ্রদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীকেই (CM) চিঠি লিখে বসলেন এক মহিলা। একাত্তরে পড়লে

পথঘাটের বেহাল দশা দেখিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, গ্রামকে পাকা রাস্তা দিতে একা লড়ছেন বিন্দু

শেষ আপডেট: 17 September 2021 06:36

দ্য ওয়াল ব্যুরো: গ্রামে পাকা রাস্তা (Road) নেই। কাচা রাস্তার বেহাল দশা। গাড়ি চলে না সেই রাস্তায়। রাস্তায় তৈরি বা মেরামতের কোনও উদ্যোগও নেওয়া হয় না। সব কিছু মিলিয়ে বীতশ্রদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীকেই (CM) চিঠি লিখে বসলেন এক মহিলা। একাত্তরে পড়লেন মোদী, রেকর্ড টিকাকরণের লক্ষ্য কেন্দ্রের, ২০ দিনের মেগা ইভেন্ট ঘটনাটি কর্ণাটকের (Karnataka) দেবনাগরী জেলার এইচ রামপুরা গ্রামের। সেখানকার জনৈক মহিলার চিঠিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। মহিলার কথামতো কাজ করার আশ্বাসও দিয়েছেন তাঁরা। মহিলার নাম বিন্দু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসববাজ বোমমাইকে লেখা ইমেলে ২৬ বছর বয়সি বিন্দু লিখেছেন, গ্রামের রাস্তা খারাপ থাকায় তাঁর বিয়ে হচ্ছে না। বাস চলার মতো রাস্তা দরকার। অবিলম্বে যেন গ্রামে রাস্তা তৈরি আর বাস সার্ভিস চালু করা হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি। গত ৯ সেপ্টেম্বর এই ইমেল করার পর বৃহস্পতিবার তাঁদের গ্রামে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। কেন বিয়ে আটকে আছে বিন্দুর? তিনি জানিয়েছেন ওই গ্রামে একা তিনিই স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনিও বিয়ে করে অন্য গ্রামে চলে গেলে সেখানে প্রতিবাদ করার মতো, আওয়াজ তোলার মতো আর কেউ থাকবেন না। তাই শিক্ষিত গ্রামবাসী হিসেবে নিজের দায়িত্ব অস্বীকার করে চলে যেতে পারছেন না তিনি। তাঁর পণ, গ্রামে বাস রাস্তা চালু করেই ছাড়বেন তিনি। ততদিন বিয়ে করবেন না। অন্য কোথাও যাবেন না। গ্রামের বেহাল দশার কারণেই সেখানে থেকে পড়াশোনা করতে পারেননি বিন্দু। জানিয়েছেন, তাঁকে হোস্টেলে থেকে লেখাপরা করতে হয়েছে শুধুমাত্র গ্রামে যাতায়াত ব্যবস্থা ভাল নয় বলে। এইচ রামপুরা গ্রামে মোট ৬০ ঘর পরিবারের বাস। জনসংখ্যা মেরেকেটে ৩০০। শহর থেকে ৩৭ কিলোমিটার দূরে এই গ্রাম। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```