Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভুয়ো খবর রুখতে তৎপর কর্নাটক সরকার! ফ্যাক্ট চেক কমিটি তৈরির অনুমোদন সিদ্দারামাইয়ার

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়শই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। আগের তুলনায় খুব দ্রুত গতিতেই এই খবর ছড়ায়। 'ভুয়ো খবর' রুখতে এবার তৎপর হয়েছে কর্নাটক সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka CM Siddaramaiah) রাজ্য স

ভুয়ো খবর রুখতে তৎপর কর্নাটক সরকার! ফ্যাক্ট চেক কমিটি তৈরির অনুমোদন সিদ্দারামাইয়ার

শেষ আপডেট: 22 August 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়শই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। আগের তুলনায় খুব দ্রুত গতিতেই এই খবর ছড়ায়। 'ভুয়ো খবর' রুখতে এবার তৎপর হয়েছে কর্নাটক সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka CM Siddaramaiah) রাজ্য স্তরে একটি 'ফ্যাক্ট চেক' ইউনিট (fact check unit) তৈরির ব্যাপারে অনুমোদন দিলেন।

যতদিন যাচ্ছে সাইবার প্রতারকদের আনাগোনা বাড়ছে। সেইসঙ্গে ছড়িয়ে পড়ে বিভিন্ন বিষয়ে ভুয়ো খবর ও ভুল তথ্য। যা অনেক সময় রাজ্যের কাছে হুমকির বিষয় হয়ে দাঁড়ায়। তাই সেইসব বিষয় নিয়ন্ত্রণ করা খুবই জরুরি বলে মনে করেছে কর্নাটকের কংগ্রেস। এই নিয়ে আলোচনা চলছিল কয়েকদিন ধরেই, সোমবার সেই বিষয়েই সিদ্ধান্ত নিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

সোমবার তিনি এই ভুয়ো সংবাদ প্রতিরোধ বিষয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজের মতামত রাখতে গিয়ে বলেছেন, সমাজের মেরুকরণের পিছনে 'প্রধান কারণ' এহেন ভুয়ো খবর এবং এটি গণতন্ত্রের কাছে হুমকি।

তিনি একটি ফ্যাক্ট চেকিং কমিটি তৈরির অনুমোদন দেন। এই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়্গেকে।

এই কমিটি কী কাজ করবে? মুখ্যমন্ত্রী বলেন, ভুয়ো খবর ছড়ানো সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভুয়ো খবর প্রচারে নিষেধাজ্ঞা এবং এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যাপার ঠিক করবে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা অবিলম্বে ফ্যাক্ট চেকিং কমিটি গঠন এবং ক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ভুয়ো খবর শনাক্ত করা অপরিহার্য।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সশরীরে মোদী-শি’রা, শুধু পুতিন কেন ভার্চুয়ালি যোগ দেবেন


```