Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অনুপম হাজরাকে বিজেপির সম্পাদক পদ থেকে সরালেন নাড্ডা, শুভেন্দুদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত

আচমকা বজ্রপাত নাকি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত- সেই নিয়েই উঠছে প্রশ্ন!

অনুপম হাজরাকে বিজেপির সম্পাদক পদ থেকে সরালেন নাড্ডা, শুভেন্দুদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত

শেষ আপডেট: 27 December 2023 08:18

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের বাদ্যি এখনও বাজেনি। এরমধ্যেই চলতি মাসে দ্বিতীয়বার বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আবার সঙ্গে এসেছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডাও। মঙ্গলবার শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এরপরই আচমকা যেন বজ্রপাত! রীতিমতো বিবৃতি জারি করে প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে বিজেপির সম্পাদক পদ থেকে সরানো হল।

যদিও নাড্ডার এই সিদ্ধান্তের পর একটি প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনীতির অন্দরে। তা হল, অনুপমকে পদ থেকে সরানোর বিষয়টি কি আচমকাই নেওয়া হল আজকের বৈঠকের পর নাকি তা আগেই ঠিক করা হয়েছিল? এদিন শুধু সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। এমন ভাবনা কারও মাথায় আসা অমূলক নয়। কারণ, দলে থেকে দলের একাংশের বিরুদ্ধে অনুপমের বিদ্রোহ ঘোষণা তাঁকে চক্ষুশূল করে দিয়েছিল অনেক আগেই।

‘চোরমুক্ত বিজেপি চাই’ বলে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন চালাচ্ছেন অনুপম হাজরা। তার উপর দিন কয়েক আগে ব্রিগেডে আয়োজিত হওয়া ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তিনি। বলেছিলেন, ওই অনুষ্ঠানে ভিআইপি পাস নাকি বিক্রি হয়েছে হাজার হাজার টাকায়। কর্মসূচিটির সঙ্গে প্রত্যক্ষ রাজনৈতিক যোগ না থাকলেও এর আয়োজনে যে রাজ্য বিজেপির নেতারা ছিলেন, তা সকলেরই জানা।

হতে পারে অনুপমের এমন পোস্ট একেবারেই ভাল চোখে দেখেননি পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এমনিতেই বিপুল প্রচার চালিয়েও ব্রিগেডের এই অনুষ্ঠান কার্যত ‘ফ্লপ’। যার জেরে মুখ পুড়েছে আয়োজকদের। তার উপর অনুপম হাজরার এমন দাবি ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। যদিও সেই কারণেই তাঁকে বিজেপির সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কিনা, তা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু বিষয়টা হওয়াও অস্বাভাবিক নয়।


```