Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

সহকর্মীদের সঙ্গে ‘নাগিন ডান্স!’ বরখাস্ত সরকারি স্কুলের শিক্ষক  

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাকগ্রাউন্ডে নাগিন ডান্সের মিউজিক বাজছে তারস্বরে। কার্পেটের উপর শুয়ে, বসে নানা ভঙ্গিমায় শরীরে বাঁকিয়ে নেচে চলেছেন শিক্ষক-শিক্ষিকারা। এমন ছবি ও ভিডিও ভাইরাল হতেই তুলকালাম শুরু হয় স্কুলে। প্রশ্ন ওঠে, শিক্ষকরাই যদি ‘নাগিন ড

সহকর্মীদের সঙ্গে ‘নাগিন ডান্স!’ বরখাস্ত সরকারি স্কুলের শিক্ষক  

শেষ আপডেট: 27 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাকগ্রাউন্ডে নাগিন ডান্সের মিউজিক বাজছে তারস্বরে। কার্পেটের উপর শুয়ে, বসে নানা ভঙ্গিমায় শরীরে বাঁকিয়ে নেচে চলেছেন শিক্ষক-শিক্ষিকারা। এমন ছবি ও ভিডিও ভাইরাল হতেই তুলকালাম শুরু হয় স্কুলে। প্রশ্ন ওঠে, শিক্ষকরাই যদি ‘নাগিন ডান্স’ করেন তাহলে পড়ুয়ারা কী করবে! তর্ক-বিতর্ক, অভিযোগের শেষে বরখাস্ত করা হয় এক শিক্ষককে। শো-কজ করা হয় আরও দু’জনকে। তাঁদের মধ্যে একজন মহিলা। ঘটনা জয়পুরের জালোর জেলার। সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ট্রেনিং-এর মাঝে বিরতিতেই নাচগান করছিলেন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনা ১০ দিন আগের। তবে সম্প্রতি সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। শিক্ষক-শিক্ষিকাদের নাগিন ডান্সের ছবি ও ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেন দু’জন পুরুষের সঙ্গে এক মহিলার এমন নাচের ভঙ্গি কখনওই শোভন নয়। এটা পুরোপুরি ‘অশ্লীল।’ শিক্ষকদের এমনভাবে দেখে ছাত্রছাত্রীরা কী শিখবে! প্রশিক্ষণ শিবিরে এমন চটুল নাচের শান্তি হওয়া উচিত। জালোর শিক্ষা দফতরের আধিকারিক অশোক রোয়েশওয়াল বলেছেন, “এই নাচের মূল উদ্যোক্তা এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য বাকি দু’জনকে শো-কজ নোটিস ধরানো হয়েছে। এই দু’জন শিক্ষক-শিক্ষিকাকে দিনকয়েক আগেই নিয়োগ করা হয়েছিল। তাঁরা এখনও সরকারি স্কুলের নিয়মকানুন কিছু জানেন না। তাই একটা সুযোগ দেওয়া হবে।” বস্তুত, এই ঘটনাকে ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে স্কুলে। শিক্ষকদেরই একটা অংশ এমন শাস্তির বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, প্রশিক্ষণ চলার সময় তো শিক্ষকরা কিছু করেননি, বিরতিতেই একটু নাচগান করে আনন্দ করছিলেন। এর মধ্যে অশ্লীলতা কোথায়?  শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, সরকারি স্কুলের কর্মী হলে কি নিজের মতো করে সময় কাটানো যায় না? যেখানে কারও ক্ষতি হচ্ছে না, সেখানে এমন শাস্তির মানে হয় না।

```