Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সেনার পোশাকে ক্যাম্পাসে কারা? যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে তলব, উপাচার্যকেও নোটিস

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে দেখা যায় সেনা উর্দিধারী জনা কুড়িজনকে! যা নিয়ে বিতর্ক চলছেই। বৃহস্পতিবার এই বিষয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। জানা গিয়েছিল, এই ঘটনায় বিশ্ব

সেনার পোশাকে ক্যাম্পাসে কারা? যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে তলব, উপাচার্যকেও নোটিস

শেষ আপডেট: 25 August 2023 10:23

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে দেখা যায় সেনা উর্দিধারী জনা কুড়িজনকে! যা নিয়ে বিতর্ক চলছেই। বৃহস্পতিবার এই বিষয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। জানা গিয়েছিল, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ডাকবে লালবাজার। শুক্রবার জানা গেছে, শুধু রেজিস্ট্রার নন, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস (Dean of Students) রজত রায় ও অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকেও নোটিস পাঠানো হয়েছে।

বুধবার হঠাৎ করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভারতীয় সেনার পোশাক পরা বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। কে তাঁদের ডেকে পাঠিয়েছে, সত্যিই তাঁরা সেনাকর্মী কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু করে।

পরে অবশ্য জানা যায়, তাঁরা হলেন 'এশিয়ান হিউম্যান রাইটসসোস্যাইটি’ নামে একটি সংগঠনের সদস্য। তাঁদের কেউ ডেকে পাঠায়নি, তাঁরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই যাদবপুরে গিয়েছিলেন। কিন্তু কার অনুমতিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন, সেটাই এখন বড় প্রশ্ন।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার (Jadavpur University Student Death Case) পর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে। বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মদ্যপান, গাঁজা সেবন, কিংবা যৌনতা- একাধিক বিষয় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশ তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ও একাধিক নিয়ম বলবৎ করেছে। সেখানে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত আটকাতে, একাধিক নিয়মের কথা বলা হয়েছে।

কিন্তু তারপর বুধবার ক্যাম্পাসে সেনা উর্দিধারীদের দেখতে পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, এই ঘটনায় রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব করেছে যাদবপুর থানা। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্তর্বর্তীকালীন উপাচার্যকে নোটিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ ও বেশকিছু নথি চেয়ে পাঠানো হয়েছে, বলেও খবর।

সূত্রের খবর, যে সংস্থার প্রতিনিধি হিসেবে জনা ২০ যুবক-যুবতী সেনার পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেই সংস্থার প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেনা বাহিনীর পোশাক পরে তাঁরা কীভাবে অরবিন্দ ভবনের কাছে পৌঁছাল, কার অনুমতি ছিল তাতে, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

এদিকে, যাদবপুর কাণ্ডে মেন হস্টেলের আরও কয়েকজন আবাসিককে তলব করা হয়েছে শুক্রবার।সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তিনতলায় যেখানে ঘটনা ঘটে, তার ওপরের তলায় থাকতেন ওই চার পড়ুয়া। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, সেটাই জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন: রাজ্যপালের মাথায় কে যে এসব ঢোকায়! মিজোরামে ব্রিজ কেন ভাঙল সেও তাহলে দেখুন: তৃণমূল


```