দু-এক দিনেই মুম্বই ফিরছেন ইরফান খান, শুরু করবেন শ্যুটিংও
দ্য ওয়াল ব্যুরো: ইরফান খানের ফ্যানদের জন্য সুসংবাদ!
দু-এক দিনের মধ্যেই ইরফান লন্ডন থেকে ফিরে আসছেন মুম্বইয়ে। সূত্রের খবর, চিকিৎসার পরে তাঁর উন্নতি হয়েছে। শরীর আগের চেয়ে ভালো আছে। তিনি এখন শ্যুটিং করতে পারবেন। আপাতত তিনি 'হিন্দি মিডিয়াম' ছ
শেষ আপডেট: 23 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ইরফান খানের ফ্যানদের জন্য সুসংবাদ!
দু-এক দিনের মধ্যেই ইরফান লন্ডন থেকে ফিরে আসছেন মুম্বইয়ে। সূত্রের খবর, চিকিৎসার পরে তাঁর উন্নতি হয়েছে। শরীর আগের চেয়ে ভালো আছে। তিনি এখন শ্যুটিং করতে পারবেন। আপাতত তিনি 'হিন্দি মিডিয়াম' ছবির সিকুয়েলের জন্য অভিনয় করবেন। ডিসেম্বরেই 'হিন্দি মিডিয়াম ২'-এর শ্যুটিং শুরু হচ্ছে।
কয়েক মাস ধরে বিরল নিউরোএন্ডোক্রিন ক্যানসারে ভুগছেন ইরফান। গোড়ায় তিনি মানসিক ভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ভেঙে পড়েছিলেন বলিফড ও হলিউডে তাঁর অগুনতি ফ্যানও। মাঝে দু-একবারই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। ভেঙে যাওয়া চেহারা ও মুখচোখ দেখে মন খারাপ হয়ে গেছিল ইরফানের অ্যাডমায়ারারদের। ফলে, তাঁর ফিরে আসার খবরে মন ভালো হয়ে যাবে ইর-ফ্যানদের!
'হিন্দি মিডিয়াম' ছবির প্রযোজক দীনেশ বিজানের টিম লন্ডনে উড়ে গিয়ে ইরফানের সঙ্গে দেখা করে তাঁকে চিত্রনাট্য পড়ে শোনায়। শুনে ইরফান রাজি হয়ে যান। ম্যাডক্স ফিল্মস-এর এই ছবির সিকুয়েলে সময়কে ১০ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইরফানে হিন্দি ভাষাপ্রেমী রাজের ভুমিকাতেই অভিনয় করবেন।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন