Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

পৃথিবীর সবচেয়ে বেঁটে মানুষ! গিনেস বুকে নাম উঠল ইরানের আফসিনের

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর 'ক্ষুদ্রতম' মানুষ হিসেবে গিনেস বুকে (Guinness Book of World Records) নাম উঠল ইরানের আফসিন ইসমাইল ঘাদেরজাদে (Afshin Esmaeil Ghaderzadeh)। মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি (৬৫.২৪ সেন্টিমিটার) উচ্চতা নিয়ে মঙ্গলবার পৃথিবীর সবচেয়

পৃথিবীর সবচেয়ে বেঁটে মানুষ! গিনেস বুকে নাম উঠল ইরানের আফসিনের

শেষ আপডেট: 16 December 2022 13:34

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর 'ক্ষুদ্রতম' মানুষ হিসেবে গিনেস বুকে (Guinness Book of World Records) নাম উঠল ইরানের আফসিন ইসমাইল ঘাদেরজাদে (Afshin Esmaeil Ghaderzadeh)। মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি (৬৫.২৪ সেন্টিমিটার) উচ্চতা নিয়ে মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন মানুষের (World's Shortest Man) তকমা পেলেন ২০ বছর বয়সি আফসিন।

এর আগে এই রেকর্ড ছিল কলম্বিয়ার ৩৬ বছর বয়সি এডওয়ার্ড নিনো হার্নান্দেজের। তবে আফসিনের উচ্চতা তাঁর থেকেও ৭ সেন্টিমিটার (২.৭ ইঞ্চি) কম। গিনেস বুকে নাম তোলার জন্য দুবাই যেতে হয়েছিল আফসিনকে। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ৩ বার আলাদাভাবে তাঁর উচ্চতা মাপা হয়।

ইরানের পশ্চিম আজেরবাইজান প্রদেশের বুকান কাউন্টির একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আফসিন। কুর্দ এবং পার্সি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন তিনি। গিনেস বুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জন্মের সময় আফসিনের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। বর্তমানে তাঁর ওজন বেড়ে হয়েছে ৬ কিলোগ্রাম ৫০০ গ্রাম।

অস্বাভাবিক কম উচ্চতার জন্য ছোটবেলাটা আর পাঁচটা ছেলে কিংবা মেয়ের তুলনায় বেশ খানিকটা অন্যভাবেই কেটেছে আফসিনের। উচ্চতার জন্য সকলের কাছে হাসির পাত্র ছিলেন তিনি। ফলে, স্কুলের পড়াশোনা বেশিদূর এগোয়নি তাঁর। আফসিনের পড়াশোনা এবং শিক্ষার উপর এই সবকিছুর গভীর প্রভাব রয়েছে। উচ্চতার কারণেই বর্তমানে গ্রামে কোনও কাজও পাচ্ছেন না তিনি।

আফরিনের বাবা জানিয়েছেন, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আফসিনের চিকিৎসা শুরু হয়। সেই কারণেই পড়াশোনা থামিয়ে দিতে বাধ্য হন তিনি। তবে ছেলের কোনও মানসিক সমস্যা নেই বলে জানিয়েছেন আফসিনের বাবা।

চার পা নিয়ে জন্মাল শিশু! বাচ্চা দেখতে হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেছে


```