Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সব দোষ, নন্দ ঘোষ! বৃষ্টিতে খেলা হল না, গ্যালারিতে গুজরাত পুলিশকে মার মহিলার

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বৃষ্টিতে (Rain) খেলা হল না। ফাইনাল (IPL Final) ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে একটি চিত্র সকলকে অবাক করে দেবে। মোতেরা স্টেডিয়ামে প্রবেশের সামনে দীর্ঘ পথে শুধু হলুদ রংয়ের সারি। যেদিকে চোখ যাচ্ছে, শুধুই কালো মাথা, আর হ

সব দোষ, নন্দ ঘোষ! বৃষ্টিতে খেলা হল না, গ্যালারিতে গুজরাত পুলিশকে মার মহিলার

শেষ আপডেট: 28 May 2023 19:22

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বৃষ্টিতে (Rain) খেলা হল না। ফাইনাল (IPL Final) ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে একটি চিত্র সকলকে অবাক করে দেবে। মোতেরা স্টেডিয়ামে প্রবেশের সামনে দীর্ঘ পথে শুধু হলুদ রংয়ের সারি। যেদিকে চোখ যাচ্ছে, শুধুই কালো মাথা, আর হলুদ রং।

গ্যালারিতে বৃষ্টির মধ্যেও বসেছিলেন কয়েক হাজার সমর্থক। সবাই ধরে নিয়েছিলেন খেলা হবেই। কিন্তু রাত এগারোটার সময় জানা যায়, সোমবার রিজার্ভ ডে-তে ম্যাচ হবে। এদিন ম্যাচ হওয়া আর সম্ভব নয়।

এরমধ্যেই এক মহিলা দর্শকের ধৈর্য্যচ্যুতি ঘটেছে। তাঁকে দেখা গিয়েছে, পুলিশ অফিসারকে ধাক্কা মারছেন। একাধিকবার ওই মহিলাকে ধাক্কা মারতে গিয়েছে।

শুধু তাই নয়, ধাক্কা মারার আগে কমপক্ষে চার থেকে পাঁচবার ওই পুলিশ অফিসারকে থাপ্পড়ও মেরেছেন ওই মহিলা। পরে অবশ্য ওই রগচটা মহিলাকে বের করে দেওয়া হয় মাঠ থেকে। তার থেকেও অবাক করার মতো দৃশ্য, ওই পুলিশ অফিসার বিনা কারণে মার খাচ্ছেন দেখেও কেউ এগিয়ে আসেনি। মোদীর পুলিশের এমন হেনস্থায় সবাই প্রায় সরব হয়েছেন। তবে সবটাই সোশ্যাল সাইটে, বাস্তবে কাউকে পাশে পাননি ওই পুলিশ।

রবিবার সন্ধ্যা সাতটা ৩০ মিনিট থেকে আইপিএলের ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও চেন্নাই ও গুজরাত দলের মধ্যে ম্যাচ শুরুই করা যায়নি।

রবিবার খেলাই হল না, সোমবার রিজার্ভ ডে-তে আইপিএলের ফাইনাল


```