
শেষ আপডেট: 29 April 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে (Eden Gardens) কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল গুজরাত (KKR vs GT)। শনিবার কলকাতার আবহাওয়া (Kolkata Weather) যে চিন্তায় রেখেছে দুই শিবিরকেই সেটা স্পষ্ট দুই অধিনায়কের কথাতেই। টস জিতে হার্দিক বলেন, আগে ব্যাট করার কথা ভেবেছিলাম কিন্তু, আবহাওয়ার অবস্থা দেখে বল করব।
টস হলেও ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।দুপুর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও বিকেল গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামল। ইডেনের আকাশ কালো মেঘে ঢেকে আছে।
কলকাতার অধিনায়ক জানান যে, টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন কারণ নীতিশ রাণার মাথায় ঘুরছে ডার্কওয়ার্থ লুইস নিয়ম। যদি বৃষ্টির জন্য মাঝপথে খেলা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই নিয়মেই হবে খেলার ভবিষ্যত নির্ধারণ। কেকেআর চাইবে প্রথম থেকেই রানের গতি বাড়িয়ে রাখার, যাতে পরে সমস্যায় পড়তে না হয়।
কেকেআর শিবিরে খারাপ খবর। ছন্দে থাকা জেসন রয়কে এই ম্যাচে পাচ্ছে না নাইট শিবির। পিঠের ব্যথায় কাবু কলকাতার ওপেনার। তাই তাঁর জায়গায় এদিন খেলবেন রহমনতুল্লাহ গুরবাজ। এছাড়াও উমেশ যাদবকে এই ম্যাচে খেলাচ্ছেন না নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় খেলবেন হর্শিত রাণা। অপরদিকে, গুজরাত তাদের দলে কোনও পরিবর্তন করেনি।
কলকাতার প্রথম একাদশ: এন জগদীশন, রহমতুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়াইস, শার্দূল ঠাকুর, হর্শিত রাণা, বরুণ চক্রবর্তী।
গুজরাতের প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটি, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা, জেশুয়া লিটল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমার জন্য যা করেনি, তা করেছে কেকেআর, বিস্ফোরক রাসেল