
শেষ আপডেট: 9 November 2019 18:30
এই বরফ-ডিম আসলে কী? ডিম নয়, আসলে এগুলো বরফের টুকরো। ফিনিশ আবহাওয়াবিদ জওনি ভাইনিও জানিয়েছেন, বরফ জমে শক্ত হয়ে সমুদ্রের নোনা হাওয়ার সংস্পর্শে এলে এমন ডিমের মতো আকার নেয়। তবে বরফ জমে কেন এমন আকার নেয় তার সঠিক কারণ বা সূত্র নেই। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন, তাপমাত্রা যদি হিমাঙ্কের নীচে থাকে এবং একই সঙ্গে জলের তাপমাত্রা ‘ফ্রিজিং পয়েন্ট’-এ পৌঁছলে এমন বরফ-ডিম তৈরি হতে পারে। তার সঙ্গে অবশ্য আরও কিছু উপসর্গ যোগ হয়। যেমন, সৈকতের লবণাক্ত ঢালু জমি, শান্ত ঢেউ এবং নোনা হাওয়া। এই সবকিছু মিলে গেলে বরফ জমে এমন চকচকে ডিমের আকার নেয়।
https://www.instagram.com/p/B4aavFaAmjW/?utm_source=ig_web_copy_link
রাস্তোর কথায়, “এই বরফ-ডিমের আরও চমক আছে। ছোট একটা ডিম হাতে নিয়ে যদি গড়িয়ে দেওয়া যায়, দেখা যাবে সেগুলো বড় হতে হতে ফুটবলের আকার নিয়েছে। যত গড়াতে থাকবেন ততই তার আকার বড় হতে থাকবে।”

ইলিনয় স্টেট ইউনিভার্সিটির জিওলজি এক্সপার্ট ড. জেমস কার্টার বলেছেন, শরৎকাল এই বরফ ডিমের জন্য আদর্শ সময়। তখন থেকেই একটু একটু করে বরফ জমতে জমতে এমন আকার নিতে থাকে। নভেম্বর-ডিসেম্বরে সেগুলোই পরিপুষ্ট হয়ে ওঠে। যদিও এমন বরফ-ডিম খুবই বিরল ঘটনা। বহু বছর অন্তর এমন দৃশ্য দেখা যায়। এটা পুরোপুরি প্রকৃতির খেয়াল ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news2019-bird-eggs-come-in-different-colours-for-temperature-control-finds-new-study/