Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে ধারাবাহিক বিস্ফোরণ-আগুন, ব্যাহত রেল পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো:  ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের হিথরো বিমানবন্দর এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল পশ্চিম ড্রেটনের বিস্তীর্ণ এলাকায়। কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। ঘটনার জেরে পশ্চিম লন্ডনে রেল পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। রবিবার স্থানীয় সময়

লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে ধারাবাহিক বিস্ফোরণ-আগুন, ব্যাহত রেল পরিষেবা

শেষ আপডেট: 28 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের হিথরো বিমানবন্দর এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল পশ্চিম ড্রেটনের বিস্তীর্ণ এলাকায়। কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। ঘটনার জেরে পশ্চিম লন্ডনে রেল পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। রবিবার স্থানীয় সময় বেলা ২টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল পশ্চিম লন্ডনে। দমকল সূত্রে খবর, ড্রেটনের ট্যাভিস্টক রোডের একটি কয়লার গুদামে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়ায় সেখান থেকেই। সোমবারও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ট্যাভিস্টক রোডে এখনও লড়াই চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন বাগে আনার চেষ্টা করছেন প্রায় ৭০ জন দমকলকর্মী। পশ্চিম লন্ডন ফায়ার বিগ্রেড সূত্রে খবর, আগুন এতটাই বিধ্বংসী চেহারা নেয় যে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি কন্টেনার ও ভ্যানে আগুন লেগে যায়। জ্বলতে থাকে একটি মালবহনকারী কনভেয়র বেল্ট। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫ টি ভ্যান ও তিনটি লরি। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের এখনও কোনও খবর মেলেনি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “গতকাল দুপুর নাগাদ আচমকাই বিস্ফোরণে শব্দ শোনা যায়। বেশ কয়েকবার বিস্ফোরণ হয় হিথরো বিমানবন্দর এলাকায়। তার পরেই আগুন জ্বলে ওঠে। লোকজন দৌড়োদৌড়ি শুরু করে। ধোঁয়ার কারণে গৃহবন্দি হয়ে আছেন এলাকার মানুষজন।” https://twitter.com/assi_saji/status/1122549673779257344 অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের কাছাকাছি প্যাডিংটন স্টেশনে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্টেশন ম্যানেজার জন হল্ট জানিয়েছেন, বহুদূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢাকা। এলাকার মানুষজনকে দরজা, জানলা বন্ধ করে রাখতে বলা হয়েছে। রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ধোঁয়ার কারণে হিথরো এক্সপ্রেস, টিএফএল এবং গ্রেট ওয়ান্টার্ন রেলওয়েজের পরিষেবাও ব্যাহত। যানজট তৈরি হয়েছে এলাকায়।

```