Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

Indigo Plane: মাঝ আকাশে যাত্রীর মোবাইলে আগুন! ইন্ডিগোর বিমানে হঠাৎ গেল গেল রব

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে উড়ন্ত প্লেনের মধ্যে হঠাৎ বিপত্তি। আচমকা আগুন ধরে গেল এক যাত্রীর মোবাইল ফোনে! ইন্ডিগোর একটি বিমানে (Indigo Plane) এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা। আরও পড়ুন: ফ্যাকাশে ত্বক, লালচে গাল… ভিক্টোরিয় যুগে ইউরো

Indigo Plane: মাঝ আকাশে যাত্রীর মোবাইলে আগুন! ইন্ডিগোর বিমানে হঠাৎ গেল গেল রব

শেষ আপডেট: 15 April 2022 01:52

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে উড়ন্ত প্লেনের মধ্যে হঠাৎ বিপত্তি। আচমকা আগুন ধরে গেল এক যাত্রীর মোবাইল ফোনে! ইন্ডিগোর একটি বিমানে (Indigo Plane) এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা।

আরও পড়ুন: ফ্যাকাশে ত্বক, লালচে গাল… ভিক্টোরিয় যুগে ইউরোপের ফ্যাশনই বদলে দিয়েছিল যক্ষ্মা!

ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ওই বিমান। ইন্ডিগোর সেই ফ্লাইট ৬ই ২০৩৭-এ হঠাৎ দেখা যায় (Indigo Plane) এক যাত্রীর মোবাইল ফোন জ্বলে উঠেছে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে তা থেকে। দেখেই সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে ছুটে যান বিমান কর্মীরা। বিমানের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।

বিমান কর্মীদের তৎপরতার ফলেই এ যাত্রা বেঁচে যায় বিমানটি। একটু উনিশ-বিশ হলে, আগুন যদি কোনওভাবে অন্য কোথাও ছড়িয়ে পড়ত, তবে আকাশের মাঝেই বড়সড় বিপদে পড়তে হত ইন্ডিগোর বিমানটিকে। মোবাইলে আগুন লাগতে দেখে যাত্রীরাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

তবে এদিনের ঘটনায় তেমন কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেছে। নির্বিঘ্নেই বিমানটি দিল্লিতে নেমেছে। পরে ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে একটি বিবৃতি দিয়ে। তাঁদের বিমানের ক্রু মেম্বারদের প্রশিক্ষণ উন্নত মানের, তাই বিপদ হয়নি, সেকথাই জানিয়েছে ইন্ডিগো। অবশ্য কেন কীভাবে মাঝ আকাশে ওই যাত্রীর ফোনে আগুন লেগে গেল তার সঠিক কারণ জানা যায়নি।


```