Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

রেকর্ড গড়ে মা হয়েছেন ৭২এ, ছেলের সঙ্গে ছুটতে গিয়ে এখন কাহিল-- 

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে থাকলেই কি উপায় হয়? দীর্ঘ ৪৬ বছরের চেষ্টার পরে সাফল্য এসেছে ৭৩ বছরের দলজিন্দর কৌরের।  মা হয়েছেন আরমানের। সাধারণভাবে সন্তানের চেষ্টা করেছিলেন দলজিন্দর এবং তাঁর বর মোহিন্দর সিং গিল। আর আজকাল এক বছরের ছেলের সাথে ছুটোছুটি

রেকর্ড গড়ে মা হয়েছেন ৭২এ, ছেলের সঙ্গে ছুটতে গিয়ে এখন কাহিল-- 

শেষ আপডেট: 25 March 2019 10:55

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে থাকলেই কি উপায় হয়? দীর্ঘ ৪৬ বছরের চেষ্টার পরে সাফল্য এসেছে ৭৩ বছরের দলজিন্দর কৌরের।  মা হয়েছেন আরমানের। সাধারণভাবে সন্তানের চেষ্টা করেছিলেন দলজিন্দর এবং তাঁর বর মোহিন্দর সিং গিল। আর আজকাল এক বছরের ছেলের সাথে ছুটোছুটি করতে করতে হাঁপিয়ে যান দলজিন্দর। তবে সবমিলিয়ে তাঁদের কোনও আফশোস নেই এ বিষয়ে। দলজিন্দর একটি ইংরেজি দৈনিককে বলেছেন, তিনি যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি কঠিন লাগছে গোটা বিষয়টা।  আরমানের হামাগুড়ির সঙ্গে দৌড়ে পেরে উঠছেন না ৭২ এর দলজিন্দর।  তাঁর লো ব্লাড প্রেশার হয়ে গেছে, তাড়াতাড়ি কাহিল হয়ে পড়ছেন তিনি।  বারবার ডাক্তার বদলাতে হচ্ছে তাঁকে , আর মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে।   বরং তিনি অনেক বেশি চিন্তিত কি করে আরমানকে আরও ভালোভাবে রাখা যায় তা নিয়ে। দলজিন্দরের বর মোহিন্দর ৮০ বছরের এক কৃষক।  তাঁদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থায় এই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না মোটেও।  সাধারণভাবে চেষ্টা করার পরেও যখন সাফল্য আসেনি, তখন তাঁরা বাধ্য হয়েছিলেন মেডিক্যালি বিষয়টা নিয়ে ভাবতে। সাফল্য আসে, আইভিএফের মাধ্যমে। তাঁদের ঘরে আসে সুস্থ সন্তান। প্রায় ২ কেজি ওজনের আরমানের জন্ম ২০১৮ এর এপ্রিলে। দলজিন্দরের যখন ৬০ বছর পেরোয় তখন তাঁরা আইভিএফ সম্পর্কে বিজ্ঞাপন দেখেন এবং নতুন করে ভাবতে শুরু করেন।  কিন্তু খরচ তো অনেক! তাতেও পিছিয়ে যাননি এই পাঞ্জাবি দম্পতি।  নিজেদের জমি বেচে শুরু করেন চিকিৎসা।  শুধুমাত্র নিজের সন্তান চেয়েছিলেন বলে।  হরিয়ানার একটি ক্লিনিকে তাঁরা ট্রিটমেন্ট শুরু করেন।  প্রায় ২ বছরের তিনটি সাইকেলের চেষ্টায় দলজিন্দরের কোলে আসে আরমান।  ডোনারের  এগ নিয়ে শুরু হয় চিকিৎসা।  হিসারের ন্যাশনাল ফার্টিলিটি অ্যান্ড টেস্টটিউব বেবি সেন্টারের এমব্রায়োলজিস্ট এবং মালিক অনুরাগ বিষ্ণোই বলছেন, এই পাঞ্জাবি মহিলার কোনও বার্থ সার্টিফিকেট নেই, তবে তিনি বলেছিলেন তাঁর বরের জন্ম ১২ই এপ্রিল ১৯৩৭ এ।  আর তিনি মোহিন্দরের থেকে ৫ থেকে ৭ বছরের ছোট।  সেই হিসেবেই তাঁর বয়সটা ধরে নেওয়া হয়েছে। বিষ্ণোই প্রথমে এই কেসে খুবই গা ছাড়া ভাব দেখান।  তাঁর মনে হয়েছিল এটা সম্ভব নয় যখন তাঁদের এতটা বয়স হয়ে গেছে।  শারীরিকভাবে সমস্যা হতে পারে তাঁদের। কিন্তু সমস্ত শারীরিক পরীক্ষা করানো হয় এই অতি উৎসুক মা বাবার ইচ্ছেতেই।  তাতে রিপোর্টও আসে খুব স্বাভাবিক। বিষ্ণোই হলছেন, সমস্যা নেই দেখেই তিনি এই বিষয়ে আগ্রহ দেখান এবং সাফল্য আসে।  প্রায় ২ কেজি ওজনের আরমান জন্মায়, যার এখন ওজন প্রায় ৭ কেজি। এই ওজন বয়স অনুপাতে কম।  এ বিষয়ে দলজিন্দর বলছেন, তিনমাসের পর আর ব্রেস্টফিড করাতে পারেননি তিনি তাই হয় তো আরমান আন্ডারওয়েট।  তাই ছেলে খুব রোগা পাতলা এবং তাঁর বয়সের যে ডায়পার তা পরানো যায় না তাকে।  দলজিন্দরের শরীরে আর দুধ তৈরি হচ্ছিল না তাই এই সমস্যা বলে মনে করছেন তিনি।  এমনকি তিনি ডাক্তারদের বলেওছেন যাতে কোনও ওষুধ দিয়ে আরমানের বৃদ্ধি আরেকটু তাড়াতাড়ি করা যায়।  কিন্তু ডাক্তাররা তাঁকে বলেছেন স্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়াটাই ভালো।  তাই আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ছোট্ট আরমানের মা। দলজিন্দর খুবই আবেগপ্রবণ আরমানের ব্যপারে।  তিনি যেখানেই থাকেন আরমান হাসতে হাসতে হামাগুড়ি দিয়ে তাঁর কাছে চলে আসে বলছেন আনন্দিত এই ৭২ এর মা।  এতটাই প্রাণবন্ত আরমান যে তাকে নিয়েই অর্ধেক সময় কেটে যায় দলজিন্দরের।  এমনকি এপ্রিলে এক বছরের জন্মদিনে আরমানকে নিয়ে পুরো পরিবার অমৃতসরে গোল্ডেন টেম্পলেও যাবেন বলে প্ল্যান করেছেন তাঁরা।  আর ৮০ বছরের বাবা বলছেন, আরমানকে নিয়ে তাঁর কোনও চিন্তাই নেই।  তাঁর ভরসা আছে ঈশ্বরের উপরে, তাঁদের বয়স হয়ে গেছে, তাই পরবর্তীকালে আরমানকে কে দেখবে এই প্রশ্ন প্রতিবেশীরা করলে তিনি সপাটে এই উত্তরই দিচ্ছেন। অতএব ইচ্ছে থাকলে উপায় হয় আজও।

```