Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

চোখ দিয়ে রক্ত ঝরছে, স্ত্রী কেঁদে বলছেন, আমাকে স্বামীর হাত থেকে বাঁচান...

দ্য ওয়াল ব্যুরো : রক্তাক্ত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও পোস্ট করেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, স্বামী মারধর করেছেন তাঁকে। তিনি ভারতীয় নাগরিক। থাকেন শারজায়। ভিডিও দেখে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ নভেম্বর টুইটারে নিজের ভিডি

চোখ দিয়ে রক্ত ঝরছে, স্ত্রী কেঁদে বলছেন, আমাকে স্বামীর হাত থেকে বাঁচান...

শেষ আপডেট: 14 November 2019 07:56

দ্য ওয়াল ব্যুরো : রক্তাক্ত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও পোস্ট করেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, স্বামী মারধর করেছেন তাঁকে। তিনি ভারতীয় নাগরিক। থাকেন শারজায়। ভিডিও দেখে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ নভেম্বর টুইটারে নিজের ভিডিও পোস্ট করেন জেসমিন সুলতান। তাঁর বয়স ৩৩। ভিডিওতে দেখা যায়, তাঁর একটি চোখ থেকে রক্ত পড়ছে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, স্বামী তাঁকে মারধর করেছেন। গালফ নিউজ সংবাদপত্রের খবর অনুযায়ী, ওই টুইট দেখেই তৎপর হয় শারজা পুলিশ। গত বুধবার রাতে তাঁর স্বামী গ্রেফতার হন। স্বামীর নাম মহম্মদ খিজার উল্লা। বয়স ৪৭ বছর। জেসমিন টুইট করেছেন, “আমাকে এখনই সাহায্য করুন। আমার নাম জেসমিন সুলতান। আমি সংযুক্ত আরব আমিরশাহির শারজায় বাস করি। আমাকে স্বামী প্রচণ্ড মারধর করেছেন... আমাকে বাঁচান।” তিনি জানান, তাঁদের বিয়ে হয়েছে সাত বছর আগে। তাঁদের দু’টি সন্তান। একটির বয়স পাঁচ বছর, অপরটির ১৭ মাস। স্বামী তাঁকে রোজ মারধর করেন। স্বামী জেসমিনের পাসপোর্ট কেড়ে নিয়েছেন। তাঁর কাছে যে গয়নাগাটি ছিল তাও কেড়ে নিয়েছেন। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, তাঁকে বেঙ্গালুরুতে ফিরিয়ে দেওয়া হোক। সেখানে তাঁর বাপের বাড়ি। শারজায় থাকলে তিনি সন্তানদের মানুষ করতে পারবেন না। শারজা পুলিশ জানিয়েছে, জেসমিনকে দেশে ফিরে যেতে সাহায্য করা হবে কিনা, তা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে ভবিষ্যতে কেউ যেন জেসমিনের মতো ভিডিও পোস্ট না করেন। কারণ তাতে সমাজের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে।

```