Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা জরুরি, রাষ্ট্রসঙ্ঘে বললো ফ্রান্স

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতের দীর্ঘদিনের দাবিকে জোরালো সমর্থন করলো ফ্রান্স। নিরাপত্তা পরিষদে ভারতের থাকা একান্ত জরুরি বলে মন্তব্য করেছে ফ্রান্স। নিরাপত্তা পরিষদের সংস্কার ও সদস্যের সংখ্যা বাড়

ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা জরুরি, রাষ্ট্রসঙ্ঘে বললো ফ্রান্স

শেষ আপডেট: 6 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতের দীর্ঘদিনের দাবিকে জোরালো সমর্থন করলো ফ্রান্স। নিরাপত্তা পরিষদে ভারতের থাকা একান্ত জরুরি বলে মন্তব্য করেছে ফ্রান্স। নিরাপত্তা পরিষদের সংস্কার ও সদস্যের সংখ্যা বাড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাপ আলোচনা চলছে। ফ্রান্সের বক্তব্য, নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রথম ধাপ হিসেবে সদস্য সংখ্যা বৃদ্ধি করা। ভারত অনেক দিন ধরেই বলে আসছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার যোগ্যতা তাদের আছে। স্থায়ী সদস্য হিসেবে ভারতের পাশাপাশি, জার্মানি, ব্রাজিল, জাপান ও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিত্ব বিশেষ ভাবে প্রয়োজন বলে ফ্রান্সের বক্তব্য। রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের এই মন্তব্যের ফলে ভারতের দীর্ঘদিনের দাবি আরও জোরদার হলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল। রাষ্ট্রসঙ্ঘে  ফ্রান্সের দূত বলেন, বর্তমানে বিশ্বের যা পরিস্থিতি ও প্রেক্ষাপট তাতে ভারতের মতো দেশগুলিকে নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত করা জরুরি ও ফ্রান্সের রণনীতির কাছে অগ্রাধিকার। রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, ফ্রান্স ও জার্মানি মনে করে নিরাপত্তা পরিষদকে আকারে বড় করা প্রয়োজন। বিশ্বের বর্তমান পরিস্থিতির যথার্থ প্রতিফলন সে ভাবেই হওয়া সম্ভব। ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষে একই কথা বলেছেন রাষ্ট্রসঙ্ঘে সে দেশের প্রতিনিধি ক্রিস্টফ হিউগসেনও। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মাত্র পাঁচটি দেশ-- চিন, ফ্রান্স, রাশিয়া. ব্রিটেন ও আমেরিকা। আর দশটি দেশকে ঘুরিয়ে ফিরিয়ে দু বছরের মেয়াদে সদস্য পদ দেওয়া হয়। ভারতও সে ভাবে কয়েকবার সদস্য হয়েছে। কিন্তু সংস্কার করে স্থায়ী সদস্যের সংখ্যা না বাড়ানো হলে ভারতের স্থায়ী সদস্য হওয়ার কোনও সম্ভাবনা নেই।      

```