Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাকিস্তান অন্যকে গণহত্যার জন্য দোষ দেয় কোন সাহসে? রাষ্ট্রপুঞ্জে বললেন ভারতের দূত

দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে ফের কাশ্মীর ইস্যু তুলল পাকিস্তান। সোমবার ভারত তার জবাবে বলল, পাকিস্তান যেভাবে অন্যের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত সেনথিল কুমার বলেন, পাক

পাকিস্তান অন্যকে গণহত্যার জন্য দোষ দেয় কোন সাহসে? রাষ্ট্রপুঞ্জে বললেন ভারতের দূত

শেষ আপডেট: 16 June 2020 05:36

দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে ফের কাশ্মীর ইস্যু তুলল পাকিস্তান। সোমবার ভারত তার জবাবে বলল, পাকিস্তান যেভাবে অন্যের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত সেনথিল কুমার বলেন, পাকিস্তান তার অধিকারের অপপ্রয়োগ করছে। অন্যকে উপদেশ না দিয়ে তারা নিজেরা বরং ভেবে দেখুক, কীভাবে দিনের পর দিন পাকিস্তানের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘিত হয়ে চলেছে। দিল্লির অভিযোগ, পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানে যাঁরা সরকারের বিরোধিতা করেন, তাঁদের অনেকে নিখোঁজ হয়ে যান। সেখানে অনেকে রাষ্ট্রীয় হিংসার শিকার হন। অনেককে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। সেনাবাহিনী দেশের নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালায়। রাজ্যের নানা জায়গায় টর্চার ক্যাম্প চালানো হয়। সেনথিল কুমার স্পষ্ট জানিয়ে দেন, ভারতে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার ফলে অন্য দেশের ওপরে কোনও প্রভাব পড়বে না। তা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাঁর কথায়, “মানবাধিকার কাউন্সিলে পাকিস্তান বরাবর তার অধিকারের অপব্যবহার করে এসেছে। উদ্বেগের বিষয় হল, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র পাকিস্তানেই রাষ্ট্রের মদতে গণহত্যা চালানো হয়। তারা আবার অন্যের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে।” পরে তিনি বলেন, “যে দেশের নিজেরই বিশ্বাসযোগ্যতা নেই, তারা অপরের মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে কথা বলে। ধর্মীয় মৌলবাদের উত্থান এবং রক্তপাতের মধ্যে দিয়ে পাকিস্তানের জন্ম হয়েছে। সেখানে প্রায়ই রাষ্ট্রনায়কদের খুন করা হয়, সেনা অভ্যুত্থান ঘটে ও পুতুল সরকার ক্ষমতায় আসে।” পাকিস্তানে কীভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন চালানো হয়, তাও উল্লেখ করেন ভারতের প্রতিনিধি। তাঁর কথায়, “পাকিস্তানে ধর্মনিন্দা আইনের অপব্যবহার করে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। সম্প্রতি লাহোরে দুই খ্রিস্টান মহিলা এবং খাইরপুরের দুই অধ্যাপক ধর্মনিন্দা আইনের শিকার হয়েছেন।”

```