Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'মুসলমান', তাই মারধর করে দাড়ি কেটে 'উচিত শিক্ষা' গুরগাঁওয়ে!

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিয়ানার মেওয়াটের বাসিন্দা জাফরুদ্দিন। কিন্তু সেখানে গিয়ে যে অবস্থার সম্মুখীন তাঁকে হতে হবে তা হয়তো কল্পনাও করেননি তিনি। বন্ধুর সঙ্গে দেখা করতে গুরগাঁওয়ের সেক্টর ২৯-এ খান্ডসা মান্

'মুসলমান', তাই মারধর করে দাড়ি কেটে 'উচিত শিক্ষা' গুরগাঁওয়ে!

শেষ আপডেট: 3 August 2018 05:32

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিয়ানার মেওয়াটের বাসিন্দা জাফরুদ্দিন। কিন্তু সেখানে গিয়ে যে অবস্থার সম্মুখীন তাঁকে হতে হবে তা হয়তো কল্পনাও করেননি তিনি। বন্ধুর সঙ্গে দেখা করতে গুরগাঁওয়ের সেক্টর ২৯-এ খান্ডসা মান্ডি এলাকায় গিয়েছিলেন জাফরুদ্দিন। অভিযোগ সেখানে তিন যুবক তাঁকে মুসলিম ধর্ম নিয়ে কটুক্তি করা শুরু করেন। প্রথমে তিনি গুরুত্ব না দিলেও কটুক্তির পরিমাণ বাড়তেই থাকে। একটা সময় পর আর নিজেকে সংযত রাখতে না পেরে ওই তিন যুবকের সঙ্গে বচসা শুরু হয় জাফরুদ্দিনের। অভিযোগ বচসা শুরু হতেই ওই তিন যুবক তাঁকে মারধর শুরু করেন। শুধু মারধর করেই ক্ষান্ত থাকেননি তাঁরা। জাফরুদ্দিনকে পাশেই এক সেলুনে নিয়ে গিয়ে জোর করে তাঁর দাড়ি কাটতে বাধ্য করা হয়। সেই সঙ্গে তাঁরা জাফরুদ্দিনকে ভয় দেখান যে পুলিশের কাছে গেলে তাঁকে মেরে ফেলা হবে। কিন্তু পরদিন জাফরুদ্দিন সেক্টর ৩৭ পুলিশ স্টেশনে গিয়ে ওই তিনজনের বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুরগাঁওয়ের ডেপুটি কমিশনার সুমিত কুহার জানিয়েছেন, 'তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে কোনও দলের কোনও যোগ নেই।' পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের নাম গৌরব, একলাশ ও নিতিন। এর মধ্যে গৌরব ও একলাশ উত্তর প্রদেশ ও নিতিন হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছেন গুরগাঁও পুলিশ।

```