Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কোভিডেও খেলা যাবে টি২০ বিশ্বকাপ! আইসিসির নতুন নিয়মে আলোড়ন

দ্য ওয়াল ব্যুরো: গত দু'বছর ধরে করোনা চোখ রাঙাচ্ছে। মানুষের সাধারণ জীবন নয়, এই করোনা এক সময় থমকে দিয়েছিল ক্রীড়া জগতকেও। করোনা আক্রান্ত হওয়ার ফলে ম্যাচ থেকে বাদ পড়েছেন এমন খেলোয়াড়ের অভাব নেই। বিশ্বজুড়ে এখন করোনার দাপট কমে গেলেও, কম-ব

কোভিডেও খেলা যাবে টি২০ বিশ্বকাপ! আইসিসির নতুন নিয়মে আলোড়ন

শেষ আপডেট: 16 October 2022 13:10

দ্য ওয়াল ব্যুরো: গত দু'বছর ধরে করোনা চোখ রাঙাচ্ছে। মানুষের সাধারণ জীবন নয়, এই করোনা এক সময় থমকে দিয়েছিল ক্রীড়া জগতকেও। করোনা আক্রান্ত হওয়ার ফলে ম্যাচ থেকে বাদ পড়েছেন এমন খেলোয়াড়ের অভাব নেই। বিশ্বজুড়ে এখন করোনার দাপট কমে গেলেও, কম-বেশি আক্রান্তের খবর মিলছেই। এখন প্রশ্ন হল, আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) কেউ যদি কোভিডে আক্রান্ত হন, তবে কি তিনি বাদ যাবেন?

আইসিসির (ICC) অন্দরে এই নিয়ে জোর আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। আইসিসির পুরনো নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি করোনায় (Covid) আক্রান্ত হন, তবে তাঁকে আইসোলেশনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত যোগ দিতে পারবেন না দলের সঙ্গে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি২০ বিশ্বকাপে সেই নিয়ম শিথিল করা হয়েছে।

আইসিসি জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্ত হলেও বিশ্বকাপে খেলতে পারবেন ক্রিকেটাররা। তবে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে তাঁদের। আইসিসি জানিয়েছেন, কোনও ক্রিকেটার যদি কোভিডে আক্রান্ত হন তবে তিনি খেলবেন কিনা তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দলের চিকিৎসকেরা। তাঁদের ছাড়পত্র থাকলে খেলতে পারবেন তিনি।

আইসিসি আরও জানিয়েছে, কোভিড পরীক্ষা এখন সকলের জন্য বাধ্যতামূলক নয়। যদি করোনার উপসর্গ দেখা দেয় তবেই পরীক্ষা করতে হবে। যদি করোনা আক্রান্ত কোনও ক্রিকেটার মাঠে নামেন তবে তাঁকে অবশ্যই অন্যান্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করতে কোনও আপত্তি নেই।

গত কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মহিলা টিমের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে করোনা আক্রান্ত তাহিলা ম্যাকগ্রা খেলেছিলেন। যা নিয়ে পরে বিতর্কও হয়েছিল খুব। যদিও পরে এই বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, আইসিসির তরফ থেকে অনুমতি নিয়েই খেলেছিলেন ম্যাকগ্রা। আসন্ন টি২০ বিশ্বকাপে সেই নিয়মেই সিলমোহর দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

‘নাম’ মনে রাখবে… শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার দুর্ধর্ষ জয়ে উচ্ছ্বাসে তোলপাড় ক্রিকেট বিশ্ব


```